ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০৬:০৬:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০৬:০৬:৪৯ অপরাহ্ন
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি
রাজশাহীর পুঠিয়া উপজেলার পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ থেকে আধুনিক লাইব্রেরি। সেই সাথে বিদ্যালয়ে শিক্ষার নতুন দ্বার উন্মোচন হলো।

দীর্ঘদিনের একটি পরিত্যক্ত কক্ষকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন লাইব্রেরিতে রূপান্তর করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শিবু দাশ সুমিত। এই উদ্যোগ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা এবং পাঠাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

নবনির্মিত লাইব্রেরিতে রয়েছে বিভিন্ন বিষয়ের পাঠ্য ও রেফারেন্স বই, সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, জীবনী, শিশু-কিশোর উপযোগী গ্রন্থ এবং সাময়িকী। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আরামদায়ক বসার ব্যবস্থা, পর্যাপ্ত আলো-বাতাস, আকর্ষণীয় বুকশেলফ, ডিজিটাল কর্নার এবং শান্ত পরিবেশ নিশ্চিত করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা এখন নিয়মিত পাঠ্যবইয়ের পাশাপাশি জ্ঞানবর্ধক বই পড়ে নিজেদের দক্ষতা ও দৃষ্টিভঙ্গি সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছে।

বিদ্যালয়ের একাধিক শিক্ষক বলেন,শুধু পরীক্ষায় ভালো ফল নয়, একজন সচেতন, মানবিক ও সৃজনশীল নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের মূল কারিগর আমাদের উপজেলার সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা শিবু দাশ।

শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও এ উদ্যোগ ব্যাপক প্রশংসা পাচ্ছে।

বিদ্যালয়ের একাধিক ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন লাইব্রেরি আমাদের বই পড়ার আগ্রহ বহুগুণ বাড়িয়ে দিয়েছে পাশাপাশি অবসর সময়কে আরও ফলপ্রসূ করে তুলেছে। আমাদের এই লাইব্রেরীতে আছে বিভিন্ন রকমের বই ক্লাসের বই এর পাশাপাশি এই বই পড়ে আলাদা জ্ঞান সংগ্রহ করতে পারি আমার।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানজারুল ইসলাম মিন্টু বলেন, বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি গড়ে তোলার মূল কারিগর উপজেলা ভূমি কর্মকর্তা শিবু দাশ। এই লাইব্রেরীর কারণে বিদ্যালয়ের সকলেয় জ্ঞান অর্জন করতে পারে। উপজেলা ভূমি কর্মকর্তা শিবু দাশকে শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও ছাত্রীদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন যাপন করছি এই মহৎ উদ্যোগের জন্য।

লাইব্রেরি নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শিবু দাশ বলেন, পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের একসময়ের অবহেলিত একটি পরিত্যক্ত কক্ষ আজ জ্ঞানের আলোকবর্তিকায় পরিণত হয়েছে। বিদ্যালয়ের এই উদ্যোগ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এমন উদ্যোগ দেশের শিক্ষার মানোন্নয়ন এবং পাঠাভ্যাস বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী