ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০৬:৫৬:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০৬:৫৬:১৮ অপরাহ্ন
রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু
রাজশাহীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু হয়েছে। 

রবিবার সকালে নগরীর চ-ীপুর এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান, চলতি মাসে রাজশাহী মহানগরসহ জেলার নয়টি উপজেলায় মোট ১ লাখ ৭৪ হাজার ৫৭ জন কার্ডধারী পরিবার টিসিবির ভর্তুকি মূল্যের পণ্য সংগ্রহের সুযোগ পাচ্ছেন। এ কার্যক্রম পরিচালনার জন্য নগরীতে ৩৬টি এবং উপজেলা পর্যায়ে ৮৩টি ডিলার পয়েন্ট নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, এ মাসে ৪৫৮ টাকার প্যাকেজে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল এবং এক কেজি চিনি বিক্রি করা হচ্ছে। এর মধ্যে দুই লিটার সয়াবিন তেলের মূল্য ২০০ টাকা, দুই কেজি মসুর ডালের মূল্য ১২০ টাকা এবং এক কেজি চিনির মূল্য ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ক্রেতারা ইচ্ছা করলে ৪৫ টাকা মূল্যের একটি গায়ে মাখা সাবান এবং ২৩ টাকা মূল্যের একটি কাপড় কাঁচা সাবান কিনতে পারবেন। তবে সাবান কেনা বাধ্যতামূলক নয়।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, সরকারের ভর্তুকি কর্মসূচির সুফল যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সে লক্ষ্যে মাঠ প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও মনিটরিং করা হচ্ছে।

এদিকে টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান জানান, জুলাই মাসের প্যাকেজে ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল বরাদ্দ থাকার কথা থাকলেও এ মাসে চালের বরাদ্দ পাওয়া যায়নি। তবে আগামী মাস থেকে ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী