ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০৯:৪৪:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০৯:৪৪:৪৩ অপরাহ্ন
কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার
রাজশাহী মহানগরীতে ফেনসিডিল ও গাঁজাসহ তিনজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ।  

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা মোড়ে যৌথ চেকপোস্ট চালিয়ে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক বোতল ফেনসিডিল, ১১ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ১৬ হাজার ৫০০ টাকা, মাদক ব্যবসায় ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

তার কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। অপরদিকে হৃদয় আলীর হেফাজত থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর কাঠুরিয়া গ্রামের মোঃ ইয়াকুব আলীর ছেলে মোঃ নাদিম ওরফে ফাহিম (২৬), রাজশাহী মহানগরীর দামকুড়া থানার খোলাবোন আন্ধাকোঠা গ্রামের মোঃ মাইনুল ইসলামের ছেলে মোঃ মুরাদ (২১) ও একই থানার নতুন কসবা গ্রামের মোঃ আজাদ আলীর ছেলে মোঃ হৃদয় আলী (২২)।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ফাহিমের বিরুদ্ধে পূর্বে ঢাকা মহানগরের পল্টন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

এ ব্যাপারে গ্রেপ্তার ৩জনের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী