ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ১০:২০:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ১০:২০:৩৯ অপরাহ্ন
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ
রাজশাহী মহানগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ সাকিব হোসেন (২৭), নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মোঃ রব্বানী (৩২), নামে অপর একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।

শনিবার (১৮ জুলাই) দুপুর পৌনে ২টায় নগরীর কাটাখালী থানাধীন কুখন্ডী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৩পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি অটোরিকশা জব্দ করা হয়।

গ্রেফতার মোঃ সাকিব হোসেন ,সে নগরীর কাটাখালী থানার কুখন্ডী মুন্নাপাড়া গ্রামের আলম তালুকদারের ছেলে। পলাতক আসামী একই এলাকার শেখপাড়ার  জমসেদ আলীর ছেলে মোঃ রব্বানী। 

গ্রেপ্তারকৃত সাকিব হোসেনের দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করে পুলিশ।

কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি), সুমন কাদেরী জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক আসামি রব্বানীকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী