ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসুল (সা.)-এর দৈহিক গঠন পুঠিয়ায় ইউএনওর অভিযানে গুদামে ৩৩০ বস্তা অননুমোদিত সার জব্দ মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালা ওসিকে অযোগ্য অ্যাখা দিয়ে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার উত্তর আমেরিকা ট্যুরে বিটিএসের নতুন রেকর্ড সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর রাজশাহী মহানগরীতে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ ইয়েমেনে মুহুর্মুহু বিমান হামলা সৌদি আরবের আটক মার্কিন ড্রোনটির ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম মার্কিন রাস্তা থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প জামায়াতকর্মীর বাবার গুদামে সরকারি চাল, ভিডিও করায় মারধর খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী কারাগার থেকে পালিয়ে ২৫ মাস আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না সার নিয়ে অনিয়ম ঠেকাতে মাঠে পুঠিয়া উপজেলা প্রশাসন, নজরদারিতে ২১ সার ডিলার মব করে গণপিটুনির পর মামলা, ২২ দিন পর জামিনে মুক্ত সেই শিক্ষক

লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা

  • আপলোড সময় : ২০-০৭-২০২৬ ১২:০৯:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৬ ১২:০৯:৪৯ পূর্বাহ্ন
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা
নাটোরের লালপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ইটভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার বিলমারিয়া ইউনিয়নের বন্দোবস্ত গোবিন্দপুর এলাকায় পদ্মা নদীর চর ও কৃষিজমি থেকে অবৈধভাবে ভরাট মাটি কাটার অভিযোগে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ই. এস ইটভাটার মালিক মোঃ ইদবার আলীকে (৫৩) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন। এ সময় লালপুর থানা পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি, পরিবেশ ও সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে উপজেলার একই ইউনিয়নের বাকনাই এলাকায় অবৈধভাবে মাটি কাটার কারণে একটি সচল বৈদ্যুতিক খুঁটি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। ইটভাটার জন্য খুঁটির চারপাশ থেকে গভীরভাবে মাটি সরিয়ে নেওয়ায় সেটি যেকোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খুঁটিটি ভেঙে পড়লে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও কৃষকদের দুর্ভোগে পড়তে হতে পারে।

বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর লালপুর জোনাল অফিসকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন বলেন, অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জননিরাপত্তা, কৃষিজমি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার

মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার