ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ

  • আপলোড সময় : ২০-০৭-২০২৬ ১০:২৩:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৬ ১০:২৩:২৫ অপরাহ্ন
বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ
রাজশাহীর বাগমারা থানা দ্বিবার্ষিক পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি মো. আশিক সাঈদ। সোমবার (২০ জুলাই) তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে ডিআইজি থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষা, দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনসেবার মান আরও উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার, বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমানসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ডিআইজি মো. আশিক সাঈদ বাগমারা থানা প্রাঙ্গণে একটি ফলদ গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত কর্মকর্তারাও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

পরিদর্শন শেষে তিনি থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং জনগণকে আরও দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী