ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

  • আপলোড সময় : ২০-০৭-২০২৬ ১০:৪৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৬ ১০:৪৫:০৯ অপরাহ্ন
তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম
রাজশাহীর তানোরে ফসলি জমি জবরদখল ও পিটিয়ে নারীসহ ৫ জনকে জখম করার অভিযোগ উঠেছে। সোমবার (২০জুলাই) সকালে কলমা ইউনিয়নের (ইউপি) বাউরি গ্রামে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে,উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) বংশীধরপুর মৌজার ২৩৪ নম্বর দাগে ৭১ শতক ফসলি জমি রয়েছে। এসব মালিক কেফাতুল্লাহ মন্ডল তার এক পুত্র ও ৪ কন্যা তার মধ্যে পুত্র মারা গেছে এখন ৪ কন্যা রয়েছে। উত্তরাধিকার সুত্রে এসব জমির মালিক এখন তার ৪ কন্যা। তাদের নামে জমির নামজারি ও হালনাগাদ খাজনা চলমান রয়েছে।তারা দীর্ঘদিন যাবত এসব জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্ত্ত বাউরি গ্রামের মৃত ময়েজ উদ্দিনের পুত্র প্রভাবশালী মিজানুর রহমান এসব জমি তার নিজের দাবি করে জবরদখলের চেস্টা করে আসছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২০ জুলাই) সকালে কেফাতুল্লাহর ৪ কন্যা এসব জমি চাষাবাদ করতে যায়। এসময় প্রভাবশালী মিজানুর রহমান তার সহযোগী আয়ুব আলী ও আব্দুল আলিমসহ প্রায় ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্র সজ্জিদ হয়ে তাদের ৪ বোনকে বেধড়ক মারপিট করে জমি থেকে বিতাড়িত করে। তাদের হামলায় নারীসহ ৬ জন আহত হয়। এদের মধ্যে এছনেরা বিবি (৫৫),সাইরা বিবি (৪৫), তারা বিবি (৩৫) ও ওবিজান বিবি (৪৫) তানোর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এবিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান মিজান  এসব অভিযোগ অস্বীকার করে বলেন,তারা কেফাতুল্লাহ মন্ডলের কাছে থেকে জমি কিনে নিয়েছেন,আর মারপিটের অভিযোগ সঠিক নয়।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি)এসএম মাসুদ পারভেজ বলেন, তাদের অভিযোগ দিতে বলা হয়েছে,এখানো অভিযোগ দেয়নি।তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী