ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ইরান ফের পরমাণুকেন্দ্র তৈরি করলে আমরা আবার হামলা চালাব: ট্রাম্প

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৮:০০:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৮:০০:০১ অপরাহ্ন
ইরান ফের পরমাণুকেন্দ্র তৈরি করলে আমরা আবার হামলা চালাব: ট্রাম্প ছবি: সংগৃহীত
ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করলে, ফের হামলা চালাবে আমেরিকা! এমনটাই দাবি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সামরিক জোট ‘নেটো’র সম্মেলনে যোগ দিতে বর্তমানে নেদারল্যান্ড্‌সের দ্য হেগ শহরে রয়েছেন তিনি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন ট্রাম্প। যদিও এমন সম্ভাবনা নেই বলেই মনে করছেন তিনি। ট্রাম্পের দাবি, আমেরিকার হামলার পরে ওই পরমাণুকেন্দ্রগুলির এমন অবস্থা হয়ে গিয়েছে যে সেগুলি পুনরায় তৈরি করা খুবই কঠিন।

সম্প্রতি আমেরিকার গোয়েন্দা সংস্থার একটি গোপন প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, মার্কিন হামলার পরে ইরানের পরমাণু কর্মসূচি মাত্র কয়েক মাস পিছিয়ে গিয়েছে। যদিও এই দাবির সঙ্গে সহমত নন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্টের বক্তব্য, সেটি একটি অসমাপ্ত রিপোর্ট। আমেরিকার হামলার ফলে ইরানের পরমাণু কর্মসূচি কয়েক দশক পিছিয়ে গিয়েছে বলে মনে করছেন তিনি।

বুধবার সকালে দ্য হেগে সাংবাদিকদের উদ্দেশে এমনটাই জানান ট্রাম্প। মার্কিন গোয়েন্দাদের রিপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, “ওঁরা সত্যিই জানেন না।” ইরানের পরমাণুকেন্দ্রে আমেরিকা ‘বিধ্বংসী’ হামলা চালিয়েছে বলেই মত ট্রাম্পের। তিনি বলেন, “গোয়েন্দারা জানিয়েছেন, ওঁরা জানেন না। এটি (হামলার ফলে ক্ষয়ক্ষতি) মারাত্মকও হতে পারে। এটাই গোয়েন্দারা জানিয়েছেন।”

ইরান ফের পারমাণবিক কর্মকাণ্ডের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করলে আমেরিকা কি আবার হামলা চালাবে? তা নিয়েও বুধবার সকালে প্রশ্ন করা হয় ট্রাম্পকে। ওই প্রশ্নের জবাবে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, “নিশ্চয়ই।” যদিও ইরানের আপাতত এমন কোনও পরিকল্পনা নেই বলেই অনুমান ট্রাম্পের। তাঁর বক্তব্য, এখনই হয়তো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কথা ভাবছে না ইরান। এখন তারা এই ধাক্কা কাটিয়ে উঠতে চাইছে। ট্রাম্প বলেন, “আপনি কি মনে করেন এত কিছু হওয়ার পরেও ওরা বলবে, চলো একটা বোমা বানাই?”

ইরান যে কোনও ভাবেই পরমাণু বোমা তৈরি করতে পারবে না, তা নিয়ে নিজের অবস্থান আগেও একাধিক বার স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। বুধবার তা নিয়ে আবার নিজের অবস্থান বুঝিয়ে দিলেন তিনি। ট্রাম্প বলেন, “ওরা বোমা বানাতে পারবে না। (ইউরেনিয়াম) সমৃদ্ধও করতে পারবে না।”

ইরান-ইজরায়েলের মধ্যে সংঘর্ষবিরতি ‘ভাল ভাবেই চলছে’ বলে মনে করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী