ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু

  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ০৬:২০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ০৬:২০:২৫ অপরাহ্ন
সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও  অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু
নাটোরের সিংড়া উপজেলার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও বিভিন্ন  প্রতিষ্ঠানের অনুকূলে সরকারি বরাদ্দের  সহায়তা প্রদান করা হয়েছে। 

বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি)-র আওতায় মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এসব সহায়তা বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় পরিবারগুলোর হাতে এসব সহাযতা  তুলে দেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এই কর্মসূচির আওতায় ২২ টি অসহায় পরিবারকে সুপেয় পানির সুবিধা দিতে 'তার-২' মডেল এর টিউবওয়েল এবং ২৫ টি অসহায় পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এছাড়া উপজেলার  বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে মোট ১২৬ টি অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, ৯ নং তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মোঃ শাদাদৎ হোসেন এবং ৩নং ইটালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মো: ফজলার রহমান বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

​প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি বলেন, "আমদের লক্ষ্য এলাকার পিছিয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাবলম্বী করে তোলা। সেলাই মেশিন ও সুপেয় পানির টিউবওয়েল হস্তান্তরের মাধ্যমে পরিবারগুলোতে নতুন আশা ও স্বস্তি ফিরবে বলে আমি বিশ্বাস করি। সরকারি বরাদ্দের একটি টাকাও যেন অপচয় না হয়- সেদিকে নজর রেখে সিংড়ার প্রতিটি মানুষের দ্বারে উন্নয়ন পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী