ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা শিক্ষকের মৃত্যু: মানসিক নিপীড়নের অভিযোগে মহাসড়ক অবরোধ রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা

সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ০৬:৪১:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ০৬:৪১:৩০ অপরাহ্ন
সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ  কাজের উদ্বোধন করলেন এমপি আনু সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু
নাটোরের সিংড়া উপজেলার জামতলী হতে বামিহাল ও রানীরহাট সড়কের ১ কিলোমিটার রাস্তার প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

​স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে মঙ্গলবার দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, “এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জনগণের যাতায়াত সুগম করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জামতলী-বামিহাল সড়কের এই প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজ সম্পন্ন হলে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে এবং এলাকার সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড ত্বরান্বিত হবে। কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।”

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম এবং উপজেলা প্রকৌশলী মোঃ খলিলুর রহমান।

​এছাড়াও রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, ৪ নং কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মো: ইব্রাহিম খলিল ফটিক,  ৯ নং তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মোঃ শাদাদৎ হোসেন, ৩নং ইটালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মোঃ ফজলার রহমান বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার