ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন

  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ০৮:৫৮:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ০৮:৫৮:৫৬ অপরাহ্ন
রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন
রাজশাহী নগরীর নতুন বিল শিমলা এলাকার ৩ নং ওয়ার্ডে রাস্তার জন্য নির্ধারিত জায়গা না রেখে ভবন নির্মাণের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট। তদন্তে অভিযোগের সত্যতা মিললে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১টার দিকে চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে অভিযোগটি সরেজমিনে যাচাই করেন। এ সময় আরডিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ড. আনোয়ার হোসেন ও তার সঙ্গে সংশ্লিষ্ট শেয়ার মালিকরা রাস্তার জন্য নির্ধারিত জায়গা সংরক্ষণ না করেই একতলা ভবন নির্মাণ করেছেন। এতে সড়ক সংকুচিত হয়ে এলাকাবাসীর চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে| ভবিষ্যতে জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলেও তাদের আশঙ্কা।

পরিদর্শনের সময় অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আরডিএ চেয়ারম্যান অভিযুক্ত ড. আনোয়ার হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

পরিদর্শন শেষে চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, রাস্তার জন্য নির্ধারিত জায়গা সংরক্ষণ নিশ্চিত করা হলে জনস্বার্থ রক্ষা পাবে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী