ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা!

  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ০৯:০৬:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ০৯:০৬:২৪ অপরাহ্ন
বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা!
বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর স্পেনের ফুটবলারেরা গোলপোস্টের জাল কেটে নেন। প্রায় সকলেই জাল সংগ্রহ করেন। যা দেখে বিস্মিত ফুটবলপ্রেমীদের অনেকে। বিশ্বজয়ের উদ্‌যাপনের মধ্যেও স্পেনের ফুটবলারদের জাল কাটার ছবি বা ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমেও।

গোলপোস্টের জাল কাঁচি দিয়ে কেটে বাড়ি নিয়ে গিয়েছেন ফেরান তোরেস, লামিনে ইয়ামাল, উনাই সিমনেরা। বিশ্বজয়ের স্মারক হিসাবে গোলপোস্টের জাল সংগ্রহ করেছেন তাঁরা। বাস্কেটবল খেলায় কোনও বড় সাফল্যের পর সংগ্রহে রাখার জন্য বাস্কেটের জাল কেটে নেওয়ার রীতি রয়েছে। ফুটবলে এমন সাধারণত দেখা যায় না।

আমেরিকার বাস্কেটবলে বড় জয়ের স্মারক হিসাবে জালের টুকরো সংগ্রহ করার রেওয়াজ শুরু হয় গত শতাব্দীর প্রথম দিকে। ১৯৪৭ সালে নর্থ ক্যারোলিনা স্টেটের কোচ এভার্ট কেস সাদার্ন কনফারেন্স খেতাব জয়ের পর দলের খেলোয়াড়দের কাঁধের উপর দাঁড়িয়ে বাস্কেটের জাল কেটে নেন। সেই ঘটনার পর থেকে জাল কেটে নেওয়ার বিষয়টি জনপ্রিয় হয়ে ওঠে। ক্রমে তা আমেরিকার বাস্কেটবলে রীতি হয়ে গিয়েছে।

স্পেনের ফুটবলারেরা আমেরিকার মাটিতে বিশ্বকাপ জেতার পর সে দেশের উদ্‌যাপনের রীতি অনুসরণ করেছেন। সম্ভবত বিশ্বকাপের পাশাপাশি আমেরিকার ফুটবলপ্রেমীদের মন জয় করার লক্ষ্যে স্মারক হিসাবে গোলপোস্টের জাল কেটে নিয়ে নেন স্পেনের ফুটবলারেরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী