ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন

  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ১১:২৭:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ১১:২৭:৩৩ অপরাহ্ন
বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সার্বিক কার্যক্রমের পরিকল্পনা, বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে বিএমডিএর প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন।

সভায় বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ মোহাম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোহাম্মদ আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী যথাক্রমে  আব্দুল লতিফ, নাজিরুল ইসলাম,জিন্নুরাইন খান, এটিএম মাহফুজুর রহমান,সমসের আলী ও শিবির আহমেদ, বিএমডিএর সচিব  মেহেদী হাসান, নির্বাহী প্রকৌশলী যথাক্রমে এনামুল কাদির, আতিকুর রহমান, সৈয়দ জিল্লুর বারী, মোস্তাফিজুর রহমান, হারুন-অর-রশিদ, তোফাজ্জল আলী সরকার, মোসাঃ রুবিনা খাতুন, সানজিদা খানম মলি ও তরিকুল ইসলামসহ রাজশাহী ও রংপুর বিভাগের সকল অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক (কৃষি) এবং প্রকল্প পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিএমডিএ চেয়ারম্যান বলেন, একদা খরা ও সেচ সংকটে পিছিয়ে থাকা বরেন্দ্র অঞ্চল আজ কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ অগ্রযাত্রা ধরে রাখতে ভূগর্ভস্থ পানির সুরক্ষা, ভূ-উপরিস্থ পানির সর্বোচ্চ ব্যবহার, আধুনিক সেচ প্রযুক্তির সম্প্রসারণ ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে। কৃষকের দোরগোড়ায় উন্নত সেচ পৌঁছে দিয়ে বরেন্দ্র অঞ্চলকে টেকসই, সমৃদ্ধ ও স্মার্ট কৃষি অঞ্চলে রূপান্তর বিএমডিএ মূল লক্ষ্য। 

তিনি বলেন, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সকল কর্মকর্তা-কর্মচারীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখে যথাসময়ে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। জনগণের আস্থা অর্জনে সকলকে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীল এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

সভায় চলমান প্রকল্পের অগ্রগতি, সেচ কার্যক্রম, কৃষি উন্নয়ন, পানি ব্যবস্থাপনা এবং মাঠ পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করতে বিস্তারিত আলোচনা এবং প্রকল্পের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা পর্যালোচনায় দিকনির্দেশনা দেওয়া হয়। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ