ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৫:৩৯:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৫:৩৯:৪৭ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

বুধবার (২২ জুলাই) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভিকটিম সাপোর্ট সেন্টারের সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভিকটিমদের জন্য আরও কার্যকর, সমন্বিত ও মানবিক সেবা নিশ্চিতকরণ, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের পারস্পরিক সমন্বয় জোরদার এবং সেবার মানোন্নয়নে গ্রহণযোগ্য পদক্ষেপ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় স্টিয়ারিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত থেকে ভিকটিম সাপোর্ট কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ প্রদান করেন। 

এ সময় পুলিশ কমিশনার ভিকটিমবান্ধব সেবাকে আরও গতিশীল, মানসম্পন্ন ও জনমুখী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ভিকটিমদের প্রতি সংবেদনশীল ও মানবিক আচরণ নিশ্চিত করার পাশাপাশি দ্রুত, সহজলভ্য ও সমন্বিত সেবা প্রদানই ভিকটিম সাপোর্ট সেন্টারের মূল লক্ষ্য। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। 

স্টিয়ারিং কমিটির সদস্যবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন দিলসেতারা চুনি, অ্যাডভোকেট ও বিভাগীয় প্রধান, মহিলা আইনজীবী সমিতি; সালেহা পারভিন ডলি, অ্যাডভোকেট ও সদস্য, মহিলা আইনজীবী সমিতি; এস. এম. আহসান উল্লাহ সরকার রিপন, প্রজেক্ট কো-অর্ডিনেটর (এডিসি), অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, রাজশাহী; অ্যাডভোকেট সামিনা, কো-অর্ডিনেটর, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), রাজশাহী; তুষার চন্দ্র মাহাতো, ক্লিনিক ম্যানেজার, মেরী স্টোপস বাংলাদেশ; খানুজ্জামান, প্রধান, রাজশাহী টেকনিক্যাল স্কুল, ইউসেপ, পবা, রাজশাহী; সামছুন্নাহার (মুক্তি), অর্গানাইজেশন ফর লিগ্যাল অ্যাসিসট্যান্স অ্যান্ড রাইটস (ওলার), রাজশাহী এবং তারেক এলাহী, প্রবেশন অফিসার, সিএমএম কোর্ট, রাজশাহী। 

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর) হিসেবে কর্মরত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ডিবি) হিসেবে কর্মরত অতিরিক্ত ডিআইজি মোঃ মনিরুল ইসলামসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও আরএমপির সকল থানার অফিসার ইনচার্জ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। 

সভায় ভিকটিম সাপোর্ট কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও সেবামুখী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী