ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার

  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৫:৫৯:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৫:৫৯:৩২ অপরাহ্ন
রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে আন্ত:জেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে| এসময় গ্রেফতারকৃতদের বাড়ী থেকে চুরির ৫টি গরু উদ্ধার করা হয়েছে|

মঙ্গলবার রাতে বগুড়া ও নাটোরের সিংড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও গরুগুলো উদ্ধার করা হয়| এর আগে সিংড়া এলাকা থেকে চোর চক্রের আরো ৩সদস্যকে গ্রেফতার করে পুলিশ|

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, গত ১০ জুলাই রাতে উপজেলার গোনা দিঘীরপার পশ্চিমপাড়া গ্রামের খোকন সরদারের গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরির ঘটনা ঘটে| এঘটনায় খোকন সরদার ১২ জুলাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন| মামলা তদন্তে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গত ১৫ জুলাই নাটোরের সিংড়া এলাকা থেকে হাবিবুর রহমান(৪২),ফেরদৌস হোসেন (২৬) ও আসলাম দেওয়ান (৪৩) কে গ্রেফতার করা হয়|

এরপর মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার সান্তাহার কোমল দোগাছী গ্রামের আলাউদ্দীনের ছেলে গোলাম রব্বানী পাখিটার (৩৯) কে বগুড়া থেকে গ্রেফতার করা হয়| গ্রেফতার গোলাম রব্বানীর দেয়া তথ্য মতে ওই রাতেই নাটোরের সিংড়া উপজেলার হাট তাজপুর গ্রামের পতিত চন্দ্র হাওলাদারের ছেলে সুজীত চন্দ্র ওরফে অজিত চন্দ্র হাওলাদার (৪০) এবং একই উপজেলার বড় বাড়ুইহাটি গ্রামের সুমেন রাজ বংশির ছেলে সুচন্দন রাজ বংশি ওরফে সজল (২৭) এর বাড়ীতে অভিযান পরিচালনা করে এই দুইজনকে গ্রেফতারসহ তাদের বাড়ী থেকে চুরির ৫টি গরু উদ্ধার করা হয়|

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, উদ্ধার গরুগুলো বিভিন্ন এলাকা থেকে চুরি করে তাদের হেফাজতে রেখেছিল বলে গ্রেফতারকৃতরা জানিয়েছে| তবে উদ্ধার গরুর মালিককে খুঁজে বের করতে চেষ্টা চলছে| গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা|

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী