ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বিগ বস্‌ ২০’ নাকি ‘ডিভোর্সি স্পেশ্যাল’! মাহী-ঈশা-মেরির ‘দ্বিতীয় ইনিংস’ শুরু? বিতর্কে অভিনেত্রী নোরা ফতেহীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা করল বিমান সংস্থা নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয় খাজনা বকেয়া অর্ধকোটি, রাণীশংকৈলে মসজিদের শতশত একর জমি হিসাব নিয়ে উঠেছে প্রশ্ন হুথি হামলার পাল্টা জবাবের হুঁশিয়ারি সউদীর সৌদিতে পর পর হামলা ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর! মহিলা, শিশু-সহ ৭৩ জন আহত বিশ্বজুড়ে কূটনৈতিক তৎপরতা: বৈঠকের আগেই ট্রাম্পকে যে বার্তা দিচ্ছেন শি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শত ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শত ডলার ছুঁইছুঁই রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা জনস্বাস্থ্য, কৃষি, খাদ্য নিরাপত্তা ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতে রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবি পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু রাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভা সৌদি আরবে নিহত চার প্রবাসীর পকেটেই ছিল বাড়ি ফেরার টিকিট দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা, স্বর্ণ ও টাকা ছিনতাই রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার নৈশপ্রহরীদের বেঁধে স্বর্ণের দোকানসহ ৫ প্রতিষ্ঠানে ডাকাতি রাউজানে যুবদলকর্মী করিম হত্যায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: এসপি মাসুদ

দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট

  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৬:৩৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৬:৩৯:৫২ অপরাহ্ন
দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট ছবি: সংগৃহীত
বিশ্বখ্যাত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর জিমি ডোনাল্ডসন, যিনি ‘মিস্টার বিস্ট’ নামে পরিচিত, দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সেনকে বিয়ে করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

বিয়ের ছবি পোস্ট করে মিস্টার বিস্ট ক্যাপশনে লেখেন, আমি মিসেস বিস্টকে খুঁজে পেয়েছি। এটি ছিল আমার জীবনের সেরা দিন। এরপর থেকেই সামাজিক মাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে থাকেন ভক্ত ও সহকর্মীরা।

সংবাদমাধ্যম টিএমজেডের তথ্য অনুযায়ী, জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে ব্যক্তিগত ও ঘনিষ্ঠ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান। বিয়েতে মিস্টার বিস্টকে গোলাপি ও সাদা রঙের ব্লেজারের সঙ্গে কালো প্যান্টে দেখা যায়। অন্যদিকে থিয়া বয়সেন পরেছিলেন সাদা রঙের দৃষ্টিনন্দন ওয়েডিং গাউন।

বিয়ের পরপরই থিয়া নিজের পরিচয়ে পরিবর্তন আনেন। তিনি ইনস্টাগ্রামে নিজের নাম পরিবর্তন করে ‘থিয়া ডোনাল্ডসন’ রেখেছেন।

জানা যায়, ২০২২ সালে এক বন্ধুর ডিনার পার্টিতে প্রথম পরিচয় হয় মিস্টার বিস্ট ও থিয়া বয়সেনের। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ২০২৪ সালের ক্রিসমাস ডেতে হাঁটু গেড়ে বসে থিয়াকে বিয়ের প্রস্তাব দেন মিস্টার বিস্ট। সে সময় বাগদানের আংটির ছবি প্রকাশ করে সামাজিক মাধ্যমে আলোচনায় আসেন এই জনপ্রিয় ইউটিউবার।

বিশ্বজুড়ে কোটি কোটি অনুসারীর প্রিয় এই কনটেন্ট নির্মাতার বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার