ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন

  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৮:১৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৮:১৬:২৫ অপরাহ্ন
সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন
অর্জুন কপূরের জীবনে এসেছে নতুন প্রেম? রবিবার নেটপ্রভাবী তথা অভিনেত্রী সাহিবা বালির সঙ্গে ছবি ছড়িয়ে পড়তেই এমন গুঞ্জন তৈরি হয়েছে। অনুরাগীরাও উচ্ছ্বাস প্রকাশ করেন। এ বার এই জল্পনায় মুখ খুললেন সাহিবা নিজেই।

লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারত-ইংল্যান্ডের ম্যাচ দেখতে একসঙ্গে গিয়েছিলেন অর্জুন ও সাহিবা। নীল রঙের পোশাকে দু’জনের একসঙ্গে খেলা উপভোগ করার ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। অর্জুন এখনও এই জল্পনা নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে সাহিবা সমাজমাধ্যমে একটি পোস্ট করে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অর্জুনের সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়ে তিনি লেখেন, “সব কিছু বিশ্বাস করবেন না।”

পোস্টে তিনি অর্জুনের ২০১৪ সালের ছবি ‘টু স্টেটস’-এর জনপ্রিয় গান ‘লোচা এ উলফত’ ব্যবহার করেছেন। অনেকের মতে, মজার ছলেই তিনি এই গুজবের জবাব দিয়েছেন।

এর আগে অভিনেত্রী মলাইকা অরোরার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে ছিলেন অর্জুন। ২০১৮ সালে তাঁদের সম্পর্কের শুরু। একসঙ্গে নানা অনুষ্ঠানে দেখা যেত তাঁদের। তবে ২০২৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়, যা অনুরাগীদের অনেকটাই অবাক করেছিল। বয়সের প্রায় ১২ বছরের ব্যবধান নিয়ে বারবার কটাক্ষের মুখে পড়তে হয়েছিল এই জুটিকে। তবে তার কোনও প্রভাব পড়়েনি তাঁদের সম্পর্কে। যদিও শেষপর্যন্ত তাঁরা কেন সম্পর্কে ইতি টানলেন, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, ‘ইশকজ়াদে’ ছবির মাধ্যমে অভিনয়ের সফর শুরু হয়েছিল অর্জুনের। প্রশংসা পেয়েছিলেন তিনি। অর্জুনকে শেষ দেখা গিয়েছে ‘মেরে হাজ়ব্যান্ড কি বিবি’ ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন ভূমি পেডনেকর এবং রকুল প্রীত সিংহ। এই ছবিটি অবশ্য সেই ভাবে সাড়া ফেলতে পারেনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী