ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার

  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৮:২০:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৮:২০:৩৬ অপরাহ্ন
পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার
০২৩ সালের জুলাই মাস। প্রেমের টানে পাক বধূ সীমা হায়দারের ভারতে প্রবেশ নিয়ে বিস্তর হইচই পড়ে। অনেক জলঘোলাও হয়। তাঁর ভারতীয় প্রেমিক সচিন মীনা এবং সচিনের বাবা নেত্রপালকে গ্রেফতার হতে হয়। গ্রেফতার হয়েছিলেন সীমাও। পরে সব মিটমাট হয়। সীমা সনাতন ধর্ম গ্রহণ করেন। বিয়ে করেন যুগল। তার পর থেকে ভারতেই বসবাস করছেন দম্পতি। এর মধ্যে গত তিন বছরে একাধিক বার খবরের শিরোনামে উঠে এসেছেন সীমা। তবে সীমার সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিয়ো নতুন করে হইচই পড়েছে। সুইমিং পুলে তাঁর জলকেলির ভিডিয়ো দেখে তাঁকে জলপরি তকমাও দিয়েছেন নেটাগরিকদের একাংশ। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সুইমিং পুলের ভিতরে রয়েছেন সীমা। তাঁর পরনে সবুজ ও গোলাপি রঙের সালোয়ার-কামিজ। সাঁতার কাটতে এবং ডুব দিতে দেখা যাচ্ছে সীমাকে। সামনে দু’হাত ছড়িয়ে সাঁতার কাটার সময় তাঁকে অত্যন্ত খুশি দেখাচ্ছে। পুলের স্বচ্ছ নীল জলের মাঝে কখনও লাজুক ভঙ্গিতে, আবার কখনও খিলখিল করে হাসতে হাসতে ডুব দিচ্ছেন তিনি। সুইমিং পুলে স্নান করার রিলও বানাচ্ছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। আর সীমার এই জলে ভেজা নতুন রূপ দেখে তাঁর অনুরাগীরা যেমন অবাক হয়েছেন, তেমনই প্রশংসাও করছেন।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সীমাসচিন১০__’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এ তো সত্যিকারের জলপরি! একেবারে মৎস্যকন্যার মতো সাঁতার কাটছেন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ভিডিয়োটি খুবই চমৎকার। মনে হচ্ছে সীমাকে গরমের হাত থেকে বাঁচাতে সচিন সুইমিং পুলের ব্যবস্থা করেছেন।’’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী