ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০৭:০৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০৭:০৩:২২ অপরাহ্ন
পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১
পাবনার ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সফিকুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (২২ জুলাই) রাতে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশাসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার সফিকুল ইসলাম বরিশালের কাউনিয়া বড় মসজিদ এলাকার বাসিন্দা। তিনি পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

বৃহস্পতিবার (২৩) জুলাই বিকেলে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে পাবনা শহরের ঘোড়া স্ট্যান্ড থেকে দুইজন যাত্রী নিয়ে রূপপুরের উদ্দেশ্যে রওনা দেন চালক। এক পর্যায়ে ঈশ্বরদীর দাশুড়িয়া তেতুলতলা এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা একজন চালককে ছুরিকাঘাত করে। এ সময় চালক অটোরিকশা চালাতে না পেরে ব্রেক চেপে থামানোর পর রাস্তার উপর পড়ে যান। পরে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা চালককে ফেলে রেখে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী