বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, রাজশাহী মহানগর ও জেলা শাখার উদ্যোগে রাজশাহী মহানগরীর হড়গ্রাম নতুনপাড়া গোরস্থানে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। উদ্বোধক ছিলেন পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আগামী এক বছরে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে আড়াই লাখ গাছের চারা রোপণ করা হবে। এরই মধ্যে প্রথম পর্যায়ে প্রায় এক লাখ চারা রোপণের কার্যক্রম শুরু হয়েছে। তিনি সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে পেশাজীবী দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, মসজিদ ও গোরস্থান কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

মোঃ মাসুদ রানা রাব্বানী :