ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা লালু রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

ঈদগাহ মাঠের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস রাসিক প্রশাসকের

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ০৬:০২:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ০৬:০২:০০ অপরাহ্ন
ঈদগাহ মাঠের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস রাসিক প্রশাসকের ঈদগাহ মাঠের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস রাসিক প্রশাসকের
রাজশাহী মহানগরীর হড়গ্রাম নতুনপাড়া গোরস্থান সংলগ্ন ঈদগাহ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান।

শুক্রবার দুপুর ১২টার দিকে ঈদগাহ পরিদর্শন শেষে তিনি স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মতবিনিময়কালে এলাকাবাসী ঈদগাহ মাঠের উন্নয়ন, জানাজা শেড নির্মাণ, আলোকায়ন ব্যবস্থার উন্নয়ন এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করার দাবি জানান। এসব বিষয়ে রাসিক প্রশাসক ইতিবাচক মনোভাব প্রকাশ করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

প্রশাসকের আশ্বাসে সন্তোষ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে ঈদগাহের উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন হলে ধর্মীয় অনুষ্ঠান ও জানাজায় অংশ নিতে এলাকাবাসীর ভোগান্তি কমবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনজুর কাদের স্বপন, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া উপস্থিত ছিলেন ঈদগাহ উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী নয়ন, মসজিদ কমিটি ও গোরস্থান কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২