ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুর্কিনা ফাসোতে সুন্দরী প্রতিযোগিতা বন্ধ বলিউডে জমজমাট বক্স অফিস লড়াই, নতুন ছবি ঘিরে বাড়ছে উত্তেজনা রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মোহনপুরে বিএনপি'র প্রস্তুতি সভা ​বাঘায় মাটির নিচে ড্রামে মিলল ৪৭ বোতল নিষিদ্ধ ইসকাফ সিরাপ, নারী আটক পীরগঞ্জে ‘দুর্গাপূজায় সভায় অনুপস্থিত থাকায় ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান অধিনায়কের পরিবেশ রক্ষা ও সৌন্দর্যবর্ধনে আত্রাইয়ে ১৫০ কৃষ্ণচূড়ার চারা রোপণ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেপ্তার ২০ স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার প্রয়োগ শীর্ষক উঠান বৈঠক রাজশাহী সরকারি পলিটেকনিকে নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সেই বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি শিশুকে মেলায় পেয়ে ১০০ টাকার লোভ দেখান বৃদ্ধ, অতঃপর... বিয়ের দাওয়াত নিয়ে মনোমালিন্য, চাচাতো ভাইদের হামলায় প্রাণ গেল যুবকের বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭ হাড় সাদা খাবার বাদ, নিয়মিত ব্যায়াম! ৭৫-এর রজনীকান্তের রোজের রুটিন প্রকাশ করলেন সহ-অভিনেত্রী প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

রাজশাহীতে আধুনিক ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০৭:৪৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০৭:৪৮:২৩ অপরাহ্ন
রাজশাহীতে আধুনিক ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে আধুনিক ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন
রাজশাহী মহানগরীর ক্রীড়া অবকাঠামো উন্নয়নে নতুন মাত্রা যোগ করতে আধুনিক ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে নগরীর বোয়ালিয়া ক্লাবের বিপরীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।

অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, আধুনিক ও সমৃদ্ধ রাজশাহী গড়ে তুলতে এই ইনডোর স্টেডিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি রাজশাহী সিটি করপোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, বর্তমানে দেশের সিটি করপোরেশনগুলোর মধ্যে রাজশাহীর উন্নয়ন কার্যক্রম অন্যতম অগ্রসর। একই সঙ্গে মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতিও দেশের অন্যান্য বড় শহরের তুলনায় উন্নত বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, ভূমি মন্ত্রণালয়ের অধীন রাজশাহী মহানগরীর যেসব জমি রয়েছে, সেগুলো দ্রুত সিটি করপোরেশনের উন্নয়ন প্রকল্পের জন্য হস্তান্তরের উদ্যোগ নেওয়া হবে। এতে নগরীর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী পরিকল্পনা অনুযায়ী রাজশাহীকে একটি আধুনিক, জনপ্রিয় ও সমৃদ্ধ মহানগর হিসেবে গড়ে তোলা হবে। নাগরিকদের জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করাই বর্তমান প্রশাসনের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সাহেল মো. নূর-ই-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন, নিলুফার ইয়াসমিন, এবিএম আসাদুজ্জামান সুইটসহ প্রশাসন, রাজনৈতিক দল ও গণমাধ্যমের প্রতিনিধিরা।

অনুষ্ঠান শেষে ভূমিমন্ত্রী একটি বকুল গাছের চারা, রাসিক প্রশাসক একটি কাঠবাদাম গাছের চারা এবং আরএমপি কমিশনার একটি নিমগাছের চারা রোপণ করেন।

রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় রাজশাহী সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে ০.৩১০০ একর জমির ওপর প্রায় ৮৯ লাখ ৬ হাজার ২৪১ টাকা ব্যয়ে ইনডোর স্টেডিয়ামটি নির্মিত হবে। এতে বাস্কেটবলসহ বিভিন্ন ইনডোর খেলাধুলার জন্য আধুনিক সুযোগ-সুবিধা থাকবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার

রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার