ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বছরে হাজার টন হিরে তৈরি হয় শনিতে? নেপথ্যে বজ্রপাত? নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু মাদকের টাকা না পেয়ে বৃদ্ধা মাকে ব্যাপক মারধর ছাত্রলীগ নেতার রাজশাহীতে জেলা পুলিশের অভিযানের পঞ্চম দিনে মাদক -সহ গ্রেপ্তার ৭ লেবু দেওয়ার কথা বলে প্রতিবন্ধী তরুণীকে বাগানে নিয়ে গেলেন মতিন, অতঃপর... নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত সিদ্ধিরগঞ্জে কিশোরীর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন মাদরাসার শিক্ষক, অতঃপর... পেয়ারা দেওয়ার কথা বলে চার বছরের শিশুকে ধর্ষণ বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন নাটোরে মধ্যরাতে দুই ছেলে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে টিকটকার তরুণী নিহত হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল শোকে, মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার রাজশাহীতে ৩০ ফুট উঁচু মই থেকে পড়ে গেলেন ফায়ার সার্ভিসের গাড়িচালক ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু কুষ্টিয়ায় মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে নিজের বাবা ও মেয়ের জানাজা করতে হলো এক পিতাকে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ মাদরাসার ১২ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে অনলাইনে জাতীয় পরিচয়পত্রের তথ্য পরিবর্তন করবেন যেভাবে রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

সিদ্ধিরগঞ্জে কিশোরীর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন মাদরাসার শিক্ষক, অতঃপর...

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০৮:৫৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০৮:৫৫:২৭ অপরাহ্ন
সিদ্ধিরগঞ্জে কিশোরীর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন মাদরাসার শিক্ষক, অতঃপর... সিদ্ধিরগঞ্জে কিশোরীর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন মাদরাসার শিক্ষক, অতঃপর...
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পেছন পেছন এসে ঘরে ঢুকে ১৭ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। 

এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত শিক্ষকের নাম ওমায়ের আহমেদ (২০)। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১নং ওয়ার্ডের মিজমিজি পাগলাবাড়ি এলাকার হেদায়েত উল্লাহর ছেলে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী তরুণীর ছোট ভাই (নাসিক) ১নং ওয়ার্ডের পাগলাবাড়ী আন-নাবিল ইন্টারন্যাশনাল মাদরাসার নাজেরা শাখার শিক্ষার্থী। সে নিয়মিত তার ভাইকে নিয়ে মাদরাসা থেকে আসা-যাওয়ার পথে ওই মাদরাসার শিক্ষক ওমায়ের আহমেদ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। তবে ভুক্তভোগী তরুণী ওই শিক্ষকের প্রেমের প্রস্তাবে রাজি হচ্ছিল না।

১২ জুলাই বিকালে তরুণী তার ভাইকে মাদরাসায় খাবার দিয়ে ফেরার সময় অভিযুক্ত তাকে ফলো করে আসছিলেন। একপর্যায়ে মেয়েটি নিজের বাসায় প্রবেশ করামাত্রই মেয়েটিকে জোরপূর্বক ঘরে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। এ ঘটনার পর ওই তরুণী ঘুমের ওষুধ ও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।

তরুণীর নানা বলেন, মেয়ের বাবা একজন দিনমজুর। ঘটনার সময়ে মেয়ের মা এক বিয়ের অনুষ্ঠানে ছিল। ফলে ফাকা বাড়িতে ঢুকে ওই মাদরাসাশিক্ষক আমার নাতনিতে ধর্ষণ করেন। এ ঘটনার পর লজ্জা ও ক্ষোভে মেয়েটি আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের সদস্যরা টের পেয়ে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করে।

তিনি জানান, অভিযুক্তের ভাইয়েরা মেয়েটিকে দেখতে হাসপাতালে এসে মীমাংসার কথা বলেছেন। ধর্ষণকাণ্ড ধামাচাপা দিতে মেয়েটির ভাইদের হত্যা করবে বলবে হুমকি দিয়েছিল। মেয়ের আপন ভাই ও খালাতো ভাই ওই মাদরাসায় পড়াশোনা করে করে বলে তিনি জানান।

আন-নাবিল ইন্টারন্যাশনাল মাদরাসার প্রধান শিক্ষক ও অভিযুক্তের বড় ভাই জুবায়েরকে ফোন করা হলে তিনি বলেন, বিষয়টির জন্য আমাকে থানার দায়িত্বশীল একজন ফোন করে থানায় বসার জন্য বলেছেন। আমরা ওসি সাহেবের উপস্থিতিতে থানায় বসবো।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, এ ঘটনায় উভয়পক্ষকে নিয়ে বসা হবে। পরিস্থিতির উপর পরবর্তী আইনানুগ কার্যক্রম থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী