ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বছরে হাজার টন হিরে তৈরি হয় শনিতে? নেপথ্যে বজ্রপাত? নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু মাদকের টাকা না পেয়ে বৃদ্ধা মাকে ব্যাপক মারধর ছাত্রলীগ নেতার রাজশাহীতে জেলা পুলিশের অভিযানের পঞ্চম দিনে মাদক -সহ গ্রেপ্তার ৭ লেবু দেওয়ার কথা বলে প্রতিবন্ধী তরুণীকে বাগানে নিয়ে গেলেন মতিন, অতঃপর... নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত সিদ্ধিরগঞ্জে কিশোরীর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন মাদরাসার শিক্ষক, অতঃপর... পেয়ারা দেওয়ার কথা বলে চার বছরের শিশুকে ধর্ষণ বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন নাটোরে মধ্যরাতে দুই ছেলে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে টিকটকার তরুণী নিহত হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল শোকে, মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার রাজশাহীতে ৩০ ফুট উঁচু মই থেকে পড়ে গেলেন ফায়ার সার্ভিসের গাড়িচালক ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু কুষ্টিয়ায় মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে নিজের বাবা ও মেয়ের জানাজা করতে হলো এক পিতাকে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ মাদরাসার ১২ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে অনলাইনে জাতীয় পরিচয়পত্রের তথ্য পরিবর্তন করবেন যেভাবে রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

লেবু দেওয়ার কথা বলে প্রতিবন্ধী তরুণীকে বাগানে নিয়ে গেলেন মতিন, অতঃপর...

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০৯:০১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০৯:০১:৩৯ অপরাহ্ন
লেবু দেওয়ার কথা বলে প্রতিবন্ধী তরুণীকে বাগানে নিয়ে গেলেন মতিন, অতঃপর... লেবু দেওয়ার কথা বলে প্রতিবন্ধী তরুণীকে বাগানে নিয়ে গেলেন মতিন, অতঃপর..
সুনামগঞ্জে লেবু দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে মতিন মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মতিন মিয়া সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর-কদমতলী গ্রামের বাসিন্দা।

ওই তরুণীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগের পর শুক্রবার (২৪ জুলাই) রাতে পালিয়ে যাওয়ার সময় পুলিশ নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

স্থানীয়রা জানান, মতিন মিয়া প্রভাবশালী হওয়ায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। এছাড়া তার বিরুদ্ধে আগেও একাধিক নারীর সঙ্গে এমন ঘটনার অভিযোগ রয়েছে এবং কারাভোগ করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১৪ জুলাই মঙ্গলবার সকালে মতিন মিয়া নিজ এলাকার মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে লেবু দেওয়ার কথা বলে বাড়িরে পাশের লেবু বাগানে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ওই তরুণীর চিৎকার শুনে স্থানীয় মাদরাসার এক ছাত্র এগিয়ে যায়। এরপর ওই ছাত্রকে দেখে তরুণীকে ছেড়ে দেন মতিন মিয়া। পরে বিষয়টি জানাজানি হলে গ্রামের মাতব্বররা তরুণীর পরিবারকে মোটা অঙ্কের অর্থ দিয়ে বিষয়টি শালিসে নিষ্পত্তি করার চেষ্টা করেন। কিন্তু তরুণীর পরিবার এতে রাজি হয়নি এবং শুক্রবার মতিন মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করেন। অভিযোগের পর পুলিশ গ্রাম থেকে পালিয়ে যাওয়ার সময় শুক্রবার রাতে নিজের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, লেবু দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে মতিন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মতিন মিয়ার বিরুদ্ধে আগেও এমন ঘটনার অভিযোগ রয়েছে এবং কারাভোগ করেছে। শনিবার (২৫ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হবে। এছাড়া ওই তরুণীর জবানবন্দি রেকর্ড করার জন্য তাকে আদালতে হাজির করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী