ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা মতিহারে এসকাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেপ্তার দুই যাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগে উত্তেজনা, যাত্রীবাহী ট্রেন রেখে পালিয়েছে সব স্টাফ সাভারে পুলিশের সঙ্গে গোলাগুলির পর নারীকে জিম্মি করে পালালো ‘শুটার বাপ্পি’ মাদক কারবারিকে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, চার পুলিশ কর্মকর্তা প্রত্যাহার সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়তে পারেন রোববার বা সোমবার কুষ্টিয়ায় পুকুরে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু কামান দাগা নয়, মশা মারতে এ বার ড্রোনের বহর নামালে শ্রীলঙ্কা সরকার কাটাখালি থানার চরখানপুর হঠাৎপাড়ায় ভারতীয় সিরাপসহ মাদক কারবারি আটক গুরুত্ব দিয়ে আলোচনা করছে ইরান, এখনই বড় হামলা নয় ট্রাম্প বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় আগে থেকেই ঠিক করা ছিল? বিতর্কে মুখ খুললেন মারামারি করা আর্জেন্টিনার সেই ফুটবলার জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে বড় পদক্ষেপ আইসিএমআরের ফ্যাটি লিভারের সমস্যা নির্মূল হবে, রোজ সকালে পান করুন কিছু ডিটক্স পানীয় যা-ই হয়ে যাক, মাঠে চুল বাঁধেন না স্পেনের ফুটবলার মার্ক কুকুরেয়া! প্রায় দেড় কোটি টাকার কর বাকি ছিল রাজেশ খন্নার বাড়ির, সলমন এগিয়ে এলে উল্টে তাঁর উপরেই চটে যান তারকা মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন সংসার বাঁচানোর, কিন্তু টলিপাড়ার আলোচিত যুগল নাকি এখন আলাদা থাকছেন? তেল পরিবহণে প্রণালী-নির্ভরতা কমাতে চায় পশ্চিম এশিয়ার দেশগুলি বছরে হাজার টন হিরে তৈরি হয় শনিতে? নেপথ্যে বজ্রপাত? নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু

মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন সংসার বাঁচানোর, কিন্তু টলিপাড়ার আলোচিত যুগল নাকি এখন আলাদা থাকছেন?

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০৯:৫৭:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০৯:৫৭:০৫ অপরাহ্ন
মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন সংসার বাঁচানোর, কিন্তু টলিপাড়ার আলোচিত যুগল নাকি এখন আলাদা থাকছেন? মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন সংসার বাঁচানোর, কিন্তু টলিপাড়ার আলোচিত যুগল নাকি এখন আলাদা থাকছেন?
টলিপাড়ার আলোচিত জুটি তাঁরা। পর্দায় তাঁদের সে ভাবে দেখা না গেলেও ইন্ডাস্ট্রির বিভিন্ন অনুষ্ঠানে হাসিমুখে হাতে হাত ধরে ফ্রেমবন্দি হন। কিন্তু অন্দরের ফিসফাস, ইদানীং নাকি নায়ক-নায়িকা যে কোনও অনুষ্ঠানে পরস্পরকে এড়িয়ে যাচ্ছেন। বাড়িতে নাকি অশান্তি চরমে।

সম্প্রতি, পারিবারিক অনুষ্ঠানে নায়কের অনুপস্থিতি ঘিরে জল আরও ঘোলা হয়েছে। ইন্ডাস্ট্রির একাংশের অন্দরের আলোচনা, দম্পতির মধ্যে ঝামেলা এতটাই তুঙ্গে যে একে অপরের দিকে আঙুল তুলতেও পিছপা হননি। বরং তাঁরা নাকি নিজেদের ব্যক্তিগত সমীকরণ টেনেও দোষারোপ করেছেন। তবে এই টালমাটাল পরিস্থিতির কথা প্রকাশ্যে আনতে নারাজ তাঁরা।

আগেও তাঁদের সম্পর্কের দূরত্ব নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছিল। শোনা গিয়েছিল অভিনেত্রী নাকি অন্য কারও সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছেন। তবে সেই গুঞ্জন উড়িয়ে আবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। এখন শোনা যাচ্ছে, দু’জনের নাকি একেবারেই বনিবনা হচ্ছে না। মাঝে শোনা গিয়েছিল যে, তাঁরা আলাদা থাকছিলেন। কিন্তু পরিবারের কথা ভেবে আবার একসঙ্গে থাকার চেষ্টা করছেন। এই অশান্তির মাঝেই নায়ক নাকি একাই নিজের মতো ঘুরতে যাচ্ছেন। বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন। সেখানে নাকি অভিনেত্রী স্ত্রীকে একবারের জন্যও দেখা যাচ্ছে না। তা হলে কি এ বার আইনি পথে এগোবেন যুগলে? এই বিষয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী