কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে অবস্থিত পুকুরে গোসল করতে নেমে ডুবে কলেজছাত্র কাওসার আলীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে ডুবে যাওয়ার প্রায় দুই ঘণ্টা পর বেলা সাড়ে ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
কাওসার আলী কুষ্টিয়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পরিবার ও বন্ধুরা জানান, শনিবার দুপুর দেড়টার দিকে কাওসার দুই বন্ধুর সঙ্গে কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে অবস্থিত পুকুরে গোসল করতে নামেন। কিছু সময়ের মধ্যেই অল্প সাঁতার জানা কাওসার পানির নিচে ডুবে যান। বন্ধুরা খবর দিলে সঙ্গে সঙ্গে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারে পানিতে নামেন। প্রায় দুই ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের মা জানান, তাদের বাড়ি পাবনার ঈশ্বরদীতে। তারা বর্তমানে কুষ্টিয়া শহরের উদিবাড়ি এলাকায় ভাড়া থাকেন। ছেলে বেলা ১টার দিকে তার বাবা আফসার আলীর কাছ থেকে ভ্যানভাড়ার টাকা নিয়ে ডিসি কোর্টের পুকুরে গোসল করতে বের হয়।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন জানান, পুকুরে ডুবে নিখোঁজের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় দেড়ঘণ্টাব্যাপী উদ্ধার কার্যক্রমের পর উদ্ধার কাউসারকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অনলাইন ডেস্ক