ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ ফিজিওথেরাপি সেন্টারের আড়ালে অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ, গৃহবধূকে নির্যাতনের অভিযোগ কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! ​আত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় নারী নির্যাতন, ভিডিও ভাইরাল ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগে রেডার সহযোগিতা চাইল রাসিক ক্লাসরুমে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটার অভিযোগ গাড়ী চালক আশরাফুর রহমানের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ এখনও যৌবন ধরে রেখেছেন ৪৫- এর শ্বেতা গোদাগাড়ীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার আরটিজেএ নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কাটাখালিতে বিপুল গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রাজশাহী জেলা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ১৪ চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের আগস্ট-সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ শেখ হাসিনা ও বেনজীরের নামে নতুন গ্রেপ্তারি পরোয়ানা চন্দ্রিমায় মাদক কারবারী মতিহারে অনলাইন জুয়াড়ি-সহ নগরীতে গ্রেফতার ৩৩

সন্তানদের ওপর রাগ করে ফের বিয়ে করলেন ৮০ বছরের বৃদ্ধ

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০৬:৪১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ০৬:৪১:০১ অপরাহ্ন
সন্তানদের ওপর রাগ করে ফের বিয়ে করলেন ৮০ বছরের বৃদ্ধ সন্তানদের ওপর রাগ করে ফের বিয়ে করলেন ৮০ বছরের বৃদ্ধ
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ৮০ বছর বয়সী মো. শাহাজালাল শেখ নামের এক বৃদ্ধের ফের বিয়ে করা ও জমি বিক্রি নিয়ে সন্তানদের মাঝে তৈরি হয়েছে উৎকণ্ঠা।

পরিবারের সদস্যদের অভিযোগ, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি গোপনে দ্বিতীয় বিয়ে করে ঢাকায় বসবাস করছেন এবং সেখান থেকেই একের পর এক জমি বিক্রি করছেন। তবে বৃদ্ধ বাবার দাবি, ছেলেদের দুর্ব্যবহারের কারণে বাধ্য হয়ে তিনি বাড়ি ছেড়েছেন।

শনিবার (২৫ জুলাই) বাড়ইপাড়া গ্রামে শাহাজালাল শেখের বাড়িতে গিয়ে তার স্বজনদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

শাহাজালাল শেখের মেয়ে নাসিমা আক্তার জানান, তার বাবা বর্তমানে কোথায় এবং কেমন আছেন, সে বিষয়ে তারা স্পষ্ট নন। তিনি বলেন, আমার বাবা বৃদ্ধ মানুষ। আমরা শুনেছি তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। আমরা বাবাকে ফেরত পেতে চাই।

বড় ছেলে আলমগীর শেখের অভিযোগ, তার বাবা ধীপুর গ্রামের স্থানীয় বাসিন্দা শাহ আলম হালদার ও শাহজাহান ব্যাপারীর সহযোগিতায় দ্বিতীয় বিয়ে করেছেন এবং তাদের সহায়তায় জমি বিক্রি চালিয়ে যাচ্ছেন।

আলমগীর শেখ বলেন, ‘বাবা বৃদ্ধ মানুষ। তার টাকা-পয়সা শেষ হয়ে গেলে দ্বিতীয় পক্ষের লোকজন তাকে আর দেখবে কিনা, তা নিয়ে আমরা শঙ্কিত। বাবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও জানান, বাবার সঙ্গে বিরোধ থাকলেও তারা চান তিনি স্বজনদের সঙ্গে যোগাযোগ করুন।

পরিবারের তোলা অভিযোগ প্রসঙ্গে শাহ আলম হালদার বলেন, শাহাজালাল শেখ দ্বিতীয় বিয়ে করে রাজধানীর উত্তরা এলাকায় দ্বিতীয় স্ত্রীর মেয়ে ও জামাইয়ের সহায়তায় বাসা ভাড়া নিয়ে থাকছেন।

শাহ আলম আরও দাবি করেন, শাহাজালাল জমি বিক্রি করে একটি গাড়ি কিনেছেন এবং সেখান থেকে প্রতি মাসে ২৫ হাজার টাকা আয় করেন।

পরিবারের সঙ্গে সম্পর্কের বিষয়ে শাহ আলম বলেন, পরিবারের সদস্যরা শাহাজালালের সঙ্গে খারাপ আচরণ করায় তিনি বাড়ি ছেড়ে চলে গেছেন। জমি বিক্রি করার সিদ্ধান্ত তার সম্পূর্ণ নিজস্ব বিষয়।

অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে শাহাজালাল শেখ মোবাইল ফোনে তার বিরুদ্ধে ওঠা কিছু অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ছেলেরা আমাকে মারতে আসে। তাই আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। আমি এখন ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকি। আমার টাকার প্রয়োজন, তাই জমি বিক্রি করছি।

তবে শাহাজালাল শেখের দ্বিতীয় বিয়ের বিস্তারিত তথ্য কিংবা জমি বিক্রির প্রক্রিয়া সম্পর্কিত পরিবারের অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন

মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন