ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ ফিজিওথেরাপি সেন্টারের আড়ালে অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ, গৃহবধূকে নির্যাতনের অভিযোগ কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! ​আত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় নারী নির্যাতন, ভিডিও ভাইরাল ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগে রেডার সহযোগিতা চাইল রাসিক ক্লাসরুমে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটার অভিযোগ গাড়ী চালক আশরাফুর রহমানের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ এখনও যৌবন ধরে রেখেছেন ৪৫- এর শ্বেতা গোদাগাড়ীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার আরটিজেএ নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কাটাখালিতে বিপুল গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রাজশাহী জেলা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ১৪ চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের আগস্ট-সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ শেখ হাসিনা ও বেনজীরের নামে নতুন গ্রেপ্তারি পরোয়ানা চন্দ্রিমায় মাদক কারবারী মতিহারে অনলাইন জুয়াড়ি-সহ নগরীতে গ্রেফতার ৩৩

৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা পল্লিচিকিৎসকের, এরপর যা ঘটল

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০৬:৪৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ০৬:৪৮:০৪ অপরাহ্ন
৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা পল্লিচিকিৎসকের, এরপর যা ঘটল ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা পল্লিচিকিৎসকের, এরপর যা ঘটল
টাঙ্গাইলের সখীপুরে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান (২৯) নামের এক পল্লিচিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২৫ জুলাই) দুপুরে সখীপুর পৌরসভায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারের আগে স্থানীয় লোকজন অভিযুক্ত হাসানকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১টার দিকে ভুক্তভোগী শিশু নিজ বাড়ির উঠানে খেলছিল। এ সময় প্রতিবেশী হাসান শিশুটিকে কৌশলে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটি শরীরে ব্যথা অনুভব করলে ঘটনাটি তার মাকে জানায়। ঘটনা শোনার পর শিশুর মা ও স্বজনেরা হাসানের পরিবারের কাছে অভিযোগ করতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে শিশুর মা ও চাচিকে মারধরও করা হয়।

পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে হাসানকে আটক করে পিটুনি দেয় এবং পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।

‎‎এ বিষয়ে থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় অভিযুক্ত হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন

মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন