ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেসক্লাবের সভাপতির দোয়ার ব্যানারে রাজনীতি ব্যবহারে রাজশাহীর সাংবাদিকতায় বিতর্ক সহ-অভিনেতার সঙ্গে গন্ডগোল, একে অপরকে চড়, পাল্টা চুলোচুলিও মার্কিন সেনাবাহিনীর বিশেষ পরামর্শের পরেই ইরানে হামলা থামালেন ট্রাম্প নাটোরের বাংলাদেশি বান্ধবীকে ফেলে পালালেন সেই চীনা নাগরিক বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী আবারও চলন্ত বাসে ধর্ষণচেষ্টা ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে ঢুকে পড়েন ভাসুর, অতঃপর... ধামইরহাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত মাকে সম্পত্তির জন্য বেধড়ক পেটালেন ছেলে ফেনীতে স্ত্রীর ইজ্জত বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্বামীর স্পর্শকাতর অঙ্গ চেপে ধরে বাবাকে হত্যা করল ছেলে ঝালকাঠির চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু বলাৎকারের পর শিশুশিক্ষার্থীকে ৫ টাকা দিলেন শিক্ষক নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৬ রাজশাহীতে জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪, ডিবির অভিযানে বিপুল পরিমান গাঁজা উদ্ধার রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদন্ড এক দশকেও বসেনি রাবি সিনেট, প্রশ্নের মুখে নীতিনির্ধারণ ও জবাবদিহি ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে মডেল স্নিগ্ধাকে শারিরীক নির্যাতন

‘ইরানে হামলা নয়’! মার্কিন সেনার অভিযানে অনুমোদন দিলেন না ট্রাম্প

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০৬:৫৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ০৬:৫৪:৪৫ অপরাহ্ন
‘ইরানে হামলা নয়’! মার্কিন সেনার অভিযানে অনুমোদন দিলেন না ট্রাম্প ‘ইরানে হামলা নয়’! মার্কিন সেনার অভিযানে অনুমোদন দিলেন না ট্রাম্প
প্রায় দুই সপ্তাহ ধরে প্রতিদিনই ইরানে সামরিক অভিযান চালিয়েছে আমেরিকা। ইরানে হামলা চালানোর অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নতুন করে অচলাবস্থা শুরু হওয়ার ১৩ দিন পর শুক্রবার ইরানে হামলার জন্য ট্রাম্পের অনুমতি পায়নি মার্কিন সেনা! কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে আলোচনা চলছে কূটনৈতিক মহলে। অনেকেই আশাবাদী, আবার নতুন করে শান্তি আলোচনায় বসতে পারে আমেরিকা এবং ইরান।

আমেরিকা এবং ইরান একে অপরের বিরুদ্ধে হামলা চালালেও দু’দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে আগেই দাবি করেছিলেন ট্রাম্প। শুক্রবার ট্রাম্প বলেছিলেন, ‘‘আমরা এই মুহূর্তে ইরানিদের সঙ্গে কথা বলছি। আমরা মনে হয় যত দিন যাচ্ছে, ওরা ততই কঠোর হচ্ছে। আমরা পুরোপুরি প্রস্তুত। যে কোনও মুহূর্তে পুরোদমে ঝাঁপিয়ে পড়তে পারি। তবে আমরা ওদের সঙ্গে কথা বলছি, আলোচনা করছি।’’

সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-এর প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম এশিয়ার সংঘাতে কূটনৈতিক পথে সমাধানের জন্য নতুন চেষ্টার নেপথ্যে ওমান! সে দেশের একটি প্রতিনিধি দল বর্তমানে ইরানে রয়েছে। হরমুজ় প্রণালী কী ভাবে আবার পুরোপুরি খুলে দেওয়া যায়, তা নিয়ে ইরান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে তারা। সেই আলোচনাপর্বের সঙ্গে জড়িত দুই কর্তাকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি সপ্তাহেই ইরান এবং ওমান সমঝোতায় পৌঁছোতে পারে।

ইরান এবং ইজ়রায়েলের মধ্যে সংঘাতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। আমেরিকা হামলা চালানো বন্ধ করায় ইজ়রায়েলও নতুন করে আর আক্রমণের পথে হাঁটছে না। আগামী সপ্তাহেই ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে দেখা করার কথা ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। মনে করা হচ্ছে, সেই বৈঠকে সংঘাতের ভবিষ্যৎ নিয়ে নেতানিয়াহুকে কোনও নির্দেশ দিতে পারেন ট্রাম্প।

তবে বিশেষজ্ঞ মহলের একাংশ, ট্রাম্পের এই ‘যুদ্ধবিরতি’ সিদ্ধান্ত নিয়ে সন্দিহান। ‘ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি’-র কর্তা মাইকেল সিংহের মতে, ‘‘ট্রাম্পের এই সিদ্ধান্ত যদি কয়েক দিনের যুদ্ধবিরতির দিকে ঠেলে দেয়, তবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই সিদ্ধান্তের আড়ালে কোনও ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে কি না, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। এ-ও হতে পারে পর্দার আড়ালে কোনও কূটনৈতিক আলোচনা চলছে।’’

মার্কিন হামলা বন্ধ হলেও অশান্ত পশ্চিম এশিয়া। সংঘাত ছড়িয়ে পড়েছিল লোহিত সাগর এবং কাস্পিয়ান সাগর পর্যন্ত। লোহিত সাগরের তীরবর্তী শহর হোদাইদায় সৌদি আরবের হামলার পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ওই হামলার জবাবে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুদি সোদিতে পাল্টা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৬

নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৬