ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিজিওথেরাপি সেন্টারের আড়ালে অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ, গৃহবধূকে নির্যাতনের অভিযোগ কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! ​আত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় নারী নির্যাতন, ভিডিও ভাইরাল ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগে রেডার সহযোগিতা চাইল রাসিক ক্লাসরুমে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটার অভিযোগ গাড়ী চালক আশরাফুর রহমানের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ এখনও যৌবন ধরে রেখেছেন ৪৫- এর শ্বেতা গোদাগাড়ীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার আরটিজেএ নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কাটাখালিতে বিপুল গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রাজশাহী জেলা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ১৪ চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের আগস্ট-সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ শেখ হাসিনা ও বেনজীরের নামে নতুন গ্রেপ্তারি পরোয়ানা চন্দ্রিমায় মাদক কারবারী মতিহারে অনলাইন জুয়াড়ি-সহ নগরীতে গ্রেফতার ৩৩ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের নতুন অর্জন একেএস

‘চরিত্রহনন করেছেন’! শিল্পার বিরুদ্ধে তোপ হিনার, ফের প্রকাশ্যে দুই অভিনেত্রীর বাগ্‌বিতণ্ডা

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০৭:০৩:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ০৭:০৩:১৪ অপরাহ্ন
‘চরিত্রহনন করেছেন’! শিল্পার বিরুদ্ধে তোপ হিনার, ফের প্রকাশ্যে দুই অভিনেত্রীর বাগ্‌বিতণ্ডা ‘চরিত্রহনন করেছেন’! শিল্পার বিরুদ্ধে তোপ হিনার, ফের প্রকাশ্যে দুই অভিনেত্রীর বাগ্‌বিতণ্ডা
ফের আলোচনায় শিল্পা শিন্দে ও হিনা খানের ঝগড়া! দীর্ঘদিন ধরেই দর্শক অপেক্ষায় ছিলেন ‘লক আপ ২’ অনুষ্ঠানের বিশেষ ‘জাজমেন্ট ডে’ পর্বের। কারণ, এ দিনই মুখোমুখি হন হিনা এবং শিল্পা। সেখানেই উর্ফী জাভেদের অনুরোধ সত্ত্বেও শিল্পাকে বাঁচাতে রাজি হননি হিনা। অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে শিল্পার বিরুদ্ধে অভিনেত্রী শিবাঙ্গী জোশীর চরিত্রহননের অভিযোগও তোলেন হিনা। যদিও সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ‘ভাবীজী ঘর পর হ্যায়’-খ্যাত শিল্পা।

শিল্পাকে কেন বাঁচালেন না? এর ব্যাখ্যা দিতে গিয়ে হিনা বলেন, “আমার জীবনের কিছু নীতি রয়েছে। আমি এমন কোনও খেলাকে সমর্থন করি না, যেখানে অন্যকে ছোট করা হয়, চরিত্রহনন করা হয় বা নোংরামি করা হয়। তাই এমন কাউকে বাঁচানোর চেষ্টা আমি তো অন্তত করব না।” প্রসঙ্গত, হিনার সিদ্ধান্তের বিপরীতে গিয়ে শিল্পাকে বাঁচাতে চেয়েছিলেন উর্ফী।

উর্ফীর দাবি, শ্রেয়া কালরা এবং শিল্পার জন্যই তিনি ‘লক আপ ২’ দেখেন। অন্য দিকে, হিনার অভিযোগের জবাবে শিল্পা বলেন, “আমার বিরুদ্ধে যে চরিত্রহননের অভিযোগ তোলা হচ্ছে, আমি তেমন কিছুই করিনি।” তখন হাসতে হাসতে বেশ জোর দিয়েই হিনা বলেন, “না, করেছেন।”

এর পর নিজের অবস্থান স্পষ্ট করে শিল্পা বলেন, “সমস্ত ক্যামেরা জানে, আমি কী বলেছি। তাই আমি এই অভিযোগ মানব না।” হিনার পাল্টা জবাব, “ঠিক তা-ই। ক্যামেরা জানে, আর দর্শকও জানেন।” যদিও বাগ্‌বিতণ্ডার সময় শোয়ের সঞ্চালক রিতেশ দেশমুখ এবং ফরাহ খান কোনও মন্তব্য করেননি।

হিনা ও উর্ফী চলে যাওয়ার পরে শ্রেয়া অবশ্য শিল্পাকে জানান যে, তিনি আগেই আন্দাজ করেছিলেন এমনটা হবে। তাঁর মনে হয়েছিল যে, হিনা কখনওই শিল্পাকে বাঁচাবেন না। উত্তরে শিল্পা বলেন, “ও যা খুশি করুক!” এর পরেই ‘বিগ বস্‌ ১১’-এর প্রসঙ্গ টেনে হিনাকে কটাক্ষ করেন শিল্পা। তাঁর কথায়, “চরিত্রহননের কথা বলছেন! ম্যাডাম নিজে ‘বিগ বস্‌’-এর বাড়িতে কী কী বলেছেন, সেটা উনি ভালই জানেন।” উল্লেখ্য, হিনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশও। তাঁদেরও দাবি, ‘বিগ বস্‌’-এর বাড়িতে হিনাও এ ভাবেই ‘নোংরা খেলা’ খেলতেন।

অনুষ্ঠানের এই পর্ব সম্প্রচারের পর থেকেই হিনা ও শিল্পার তর্কাতর্কির ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দু’জনের সমর্থকের মধ্যেও শুরু হয়েছে তুমুল বিতর্ক।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন

মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন