ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা শিক্ষকের মৃত্যু: মানসিক নিপীড়নের অভিযোগে মহাসড়ক অবরোধ রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা

আগস্ট-সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০৭:২৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ০৭:২৯:২৫ অপরাহ্ন
আগস্ট-সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি আগস্ট-সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি
আসছে আগস্ট ও সেপ্টেম্বর দুই মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২৩ দিন বন্ধ থাকবে। ফলে দুই মাসে শ্রেণি কার্যক্রম চলবে মাত্র ৩৮ দিন।

শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। তালিকা অনুযায়ী, আগস্টে সাপ্তাহিক ছুটিসহ মোট ১২ দিন এবং সেপ্টেম্বরে ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এর মধ্যে দুই মাসে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি রয়েছে ১৭ দিন। এছাড়া বিভিন্ন দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকছে ছয়দিন।

আগস্ট শুরুর আগেই ২৯ জুলাই (বুধবার) আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে একদিন সাধারণ ছুটি থাকবে। পরদিন বৃহস্পতিবার শ্রেণি কার্যক্রম চললেও এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

এদিকে, আগস্ট মাস শুরু হচ্ছে ১ আগস্ট (শনিবার) সাপ্তাহিক ছুটির মধ্য দিয়ে। এ মাসে সাপ্তাহিক ছুটি ৯ দিন। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা ও ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আরও তিনদিন ছুটি থাকবে। সব মিলিয়ে এ মাসে মোট ১২ দিন বন্ধ থাকায় ক্লাস হবে ১৯ দিন।

অন্যদিকে, সেপ্টেম্বরেও সাপ্তাহিক ছুটির পাশাপাশি বিভিন্ন দিবস উপলক্ষে তিনদিন ছুটি থাকবে। সব মিলিয়ে এ মাসে মোট ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে সেপ্টেম্বরেও শ্রেণি কার্যক্রম চলবে ১৯ দিন।

শিক্ষাসংশ্লিষ্ট সূত্র জানায়, বাৎসরিক নির্ধারিত ছুটির বাইরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা বিশেষ পরিস্থিতিতে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও ছুটি ঘোষণা করতে পারে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার