ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিজিওথেরাপি সেন্টারের আড়ালে অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ, গৃহবধূকে নির্যাতনের অভিযোগ কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! ​আত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় নারী নির্যাতন, ভিডিও ভাইরাল ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগে রেডার সহযোগিতা চাইল রাসিক ক্লাসরুমে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটার অভিযোগ গাড়ী চালক আশরাফুর রহমানের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ এখনও যৌবন ধরে রেখেছেন ৪৫- এর শ্বেতা গোদাগাড়ীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার আরটিজেএ নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কাটাখালিতে বিপুল গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রাজশাহী জেলা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ১৪ চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের আগস্ট-সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ শেখ হাসিনা ও বেনজীরের নামে নতুন গ্রেপ্তারি পরোয়ানা চন্দ্রিমায় মাদক কারবারী মতিহারে অনলাইন জুয়াড়ি-সহ নগরীতে গ্রেফতার ৩৩ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের নতুন অর্জন একেএস

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০৭:৩২:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ০৭:৩২:১৫ অপরাহ্ন
দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের
আগামী মাসে স্বাগতিক সাউথ আফ্রিকা ইমার্জিং ও যুক্তরাষ্ট্র ‘এ’ দলকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেওয়ার পাশাপাশি দুটি চারদিনের ম্যাচও খেলবে লাল-সবুজেরা। ইতোমধ্যে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড় ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (২৭ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ক্যাম্প শেষ করে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। সেখানে পৌঁছে ২৮ ও ২৯ জুলাই অনুশীলনের মাধ্যমে সফরের প্রস্তুতি সেরে নেবে ক্রিকেটাররা।

এরপর ১ আগস্ট স্বাগতিক সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ অভিযান শুরু হবে বাংলাদেশের। এরপর ৩ ও ৭ আগস্ট দুই দফায় যুক্তরাষ্ট্র ‘এ’ দলের মুখোমুখি হবে তারা। 

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ আগস্ট আবারও প্রতিপক্ষ হবে সাউথ আফ্রিকা ইমার্জিং দল। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ১২ আগস্ট ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে। 

ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর শুরু হবে লাল বলের চ্যালেঞ্জ। সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচ শুরু হবে ১৬ আগস্ট, আর দ্বিতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে ২৩ আগস্ট। পুরো সফর শেষে ২৭ আগস্ট দেশে ফিরবে বাংলাদেশ ইমার্জিং দল।

বাংলাদেশের ওয়ানডে সিরিজে স্কোয়াড: জাকির হাসান, মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন, সামিউন বসির রাতুল, মঈন খান, রোহানাত দৌলা বর্ষণ, এনামুল হক, ইরফান শুক্কুর, মহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, ইকবাল হাসান ইমন, চৌধুরী মো. রিজওয়ান, আবু হাসিম, হাবিবুর রহমানও আমিনুল ইসলাম বিপ্লব।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন

মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন