ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! ​আত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় নারী নির্যাতন, ভিডিও ভাইরাল ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগে রেডার সহযোগিতা চাইল রাসিক ক্লাসরুমে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটার অভিযোগ গাড়ী চালক আশরাফুর রহমানের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ এখনও যৌবন ধরে রেখেছেন ৪৫- এর শ্বেতা গোদাগাড়ীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার আরটিজেএ নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কাটাখালিতে বিপুল গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রাজশাহী জেলা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ১৪ চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের আগস্ট-সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ শেখ হাসিনা ও বেনজীরের নামে নতুন গ্রেপ্তারি পরোয়ানা চন্দ্রিমায় মাদক কারবারী মতিহারে অনলাইন জুয়াড়ি-সহ নগরীতে গ্রেফতার ৩৩ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের নতুন অর্জন একেএস ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০৭:৩৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ০৭:৩৫:০৭ অপরাহ্ন
চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের
আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। ইতোমধ্যে এই সিরিজকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে অজিরা। ফলে অজিদের বিপক্ষে কঠিন লড়াইয়ের জন্য নিজেদের সেরা স্কোয়াড বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাহিদ রানা ও লিটন দাস। দুই তারকার অনুপস্থিতিতে ফিরেছেন জাকের আলি অনিক, সৌম্য সরকার। এ ছাড়াও চমক হিসেবে আছেন পেসার মুশফিক হাসান।

টেস্টের ওপেনিংয়ে দীর্ঘদিন পর ফিরলেন সৌম্য। জায়গা হারিয়েছেন মাহমুদুল হাসান জয়। এছাড়া দীর্ঘদিন পর ফেরানো হয়েছে জাকেরকে। তার সঙ্গে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে স্কোয়াডে আছেন অমিত হাসান। 

স্পিনার হিসেবে সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে রয়েছেন তাইজুল ইসলাম। সাথে আছেন পাঁচ পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ ও মুশফিক। 

এই সফরের সময় প্রথমবারের মতো বাবা হবেন ইবাদত হোসেন। তাই বিসিবির কাছে আগেই ছুটি চেয়ে নিয়েছিলেন। কিন্তু দলের অন্য দুই ফাস্ট বোলার নাহিদ রানা ও শরিফুল ইসলাম চোটের কারণে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে যাওয়ায় পিতৃত্বকালীন ছুটি বাতিল করেছেন ইবাদত।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, এবাদত হোসেন, মুশফিক হাসান, তাসকিন আহমেদ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন

মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন