ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক থেকে আমানতকারীদের লাখ লাখ টাকা উধাও কক্সবাজারে কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩ ফাস্টফুড থেকে শিশুর শরীরে বাসা বাঁধছে অস্বাস্থ্যকর মেদ! গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী উৎপাদন বাড়লেও সংকটে দেশের চা-শিল্প সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! কক্সবাজারে কাভার্ডভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩ হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল লালপুরে শিব শিলায় গঙ্গাজল অর্পণ সম্পর্কে সুখ নেই, তবু ছেড়ে যেতে পারেন না? এর পিছনে লুকিয়ে থাকতে পারে বিশেষ কারণ! মুন্ডুমালা পৌরসভার একটি মহল্লায় ২০ দিন যাবত খাবার পানি নাই সাতক্ষীরায় অপরিকল্পিত মাছের ঘেরে ঝুঁকির মুখে পড়েছে সরকারি সড়ক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের চেষ্টা করতে গিয়ে বিপাকে শিক্ষক কীভাবে কৃতি কোটি সম্পত্তির মালকিন প্যারাকুয়েট নিষিদ্ধে আর বিলম্ব নয় জনস্বাস্থ্য, নিরাপদ খাদ্য ও প্রাণবৈচিত্র্য রক্ষায় অতিঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধে জোর দাবি রাণীশংকৈলে ৫৮ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫

​নতুন নেতৃত্বের অপেক্ষায় বোয়ালিয়া পূর্ব থানা ছাত্রদল

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ১১:০১:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ১১:০১:৫৩ পূর্বাহ্ন
​নতুন নেতৃত্বের অপেক্ষায় বোয়ালিয়া পূর্ব থানা ছাত্রদল ​নতুন নেতৃত্বের অপেক্ষায় বোয়ালিয়া পূর্ব থানা ছাত্রদল

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগর ছাত্রদলের আওতাধীন বোয়ালিয়া পূর্ব থানা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রত্যাশা বাড়ছে। দীর্ঘদিন ধরে নতুন কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে বলে মনে করছেন নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, সাংগঠনিকভাবে দক্ষ ও ত্যাগী নেতৃত্বের হাতেই নতুন কমিটির দায়িত্ব তুলে দেওয়া হবে।

দলীয় সূত্রে জানা যায়, বোয়ালিয়া পূর্ব থানা ছাত্রদলের সর্বশেষ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল ২০২০ সালে। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন কমিটি ঘোষণা হয়নি। সম্প্রতি রাজশাহী মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি দায়িত্ব গ্রহণের পর থানা ও ওয়ার্ড পর্যায়ের ইউনিটগুলো পুনর্গঠনের প্রক্রিয়া নিয়ে নেতাকর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

তৃণমূলের আলোচনায় সভাপতি পদে মোহাম্মদ সাব্বির হোসেন, মুনতাসির আলী সিয়াম ও মোহাম্মাদ আমির হামজা নাম শোনা যাচ্ছে। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন আব্দুল্লাহ ইবতি কারুজ্জামান দূর্জয় এবং মো. ইফাত ইসলাম। যদিও এখন পর্যন্ত দলীয়ভাবে কোনো নাম চূড়ান্ত করা হয়নি।

নেতাকর্মীদের একাংশের মতে, সাধারণ সম্পাদক পদে আলোচনায় থাকা ইফাত ইসলাম দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন। তিনি ২০১৯ সালে রাজশাহী মহানগর ছাত্রদলের তৎকালীন সভাপতি আসাদুজ্জামান জনির হাত ধরে ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের দপ্তর সম্পাদক হিসেবে রাজনৈতিক দায়িত্ব পালন শুরু করেন। এরপর বিভিন্ন দলীয় কর্মসূচি, আন্দোলন, মিছিল-সমাবেশ এবং সাংগঠনিক কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করেছেন বলে সহকর্মীরা জানান।

ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ইফাত ইসলামের রাজনৈতিক অনুপ্রেরণার অন্যতম উৎস তাঁর বাবা মনিরুল ইসলাম সেলিম (কালু)। শৈশব থেকেই বাবার রাজনৈতিক সংগ্রাম, কারাবরণ ও নানা প্রতিকূলতা কাছ থেকে দেখেই রাজনীতির প্রতি তার আগ্রহ তৈরি হয়। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার পাশাপাশি ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের সময়ও মাঠপর্যায়ে ভূমিকা রাখেন বলে দলীয় নেতাকর্মীদের একটি অংশ দাবি করেন।

ইফাত ইসলামের ঘনিষ্ঠদের ভাষ্য, তিনি ছাত্ররাজনীতিকে শুধু পদ পাওয়ার মাধ্যম হিসেবে নয়, সমাজ ও রাষ্ট্র গঠনের একটি দায়িত্ব হিসেবে দেখেন। তার মতে, রাজনীতি মানুষের ঘর, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট ও স্থানীয় সমস্যার সমাধানের সঙ্গে সম্পৃক্ত। তরুণদের জনসম্পৃক্ত রাজনীতিতে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়েই তিনি কাজ করতে চান।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আলোচনায় থাকা আব্দুল্লাহ ইবতি কারুজ্জামান দূর্জয় ও মো. জাহিদুল হাসান জাহিদও দীর্ঘদিন ধরে ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন, এই পদে যাকেই দায়িত্ব দেওয়া হোক, তাকে সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও গ্রহণযোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বোয়ালিয়া পূর্ব থানা ছাত্রদল রাজশাহী মহানগর ছাত্রদলের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট। তাই নতুন কমিটিতে যোগ্য ও কর্মীবান্ধব নেতৃত্ব নির্বাচন করা হলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূলে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।

তবে এ বিষয়ে রাজশাহী মহানগর ছাত্রদলের কোনো দায়িত্বশীল নেতা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি। তাদের ভাষ্য, কেন্দ্রীয় ও মহানগর নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী যথাসময়ে নতুন কমিটি ঘোষণা করা হবে।

এদিকে নতুন কমিটি কবে ঘোষণা হবে, তা নিয়ে বোয়ালিয়া পূর্ব থানা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ বিরাজ করছে। তৃণমূলের প্রত্যাশা, আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, সাংগঠনিকভাবে দক্ষ এবং কর্মীদের কাছে গ্রহণযোগ্য নেতৃত্বই আসন্ন কমিটিতে স্থান পাবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন

মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন