রাজশাহী মহানগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত থেকে সোমবার ভোররাত পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার রাতে কাটাখালী থানাধীন চককাপাশিয়া মধ্যপাড়া এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. টনি (২০) ও রাসেল মণ্ডল (২৮)-কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, রাসেল মণ্ডল ইয়াবা বিক্রিতে টনিকে সহযোগিতা করছিলেন।
রোববার সকালে চন্দ্রিমা থানাধীন কেচুয়াতৈল এলাকা থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট মো. নুর ইসলাম (৩০)-কে, রাত পৌনে ৯টার দিকে মেহেরচণ্ডী উত্তরপাড়া এলাকা থেকে ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. ফরিদ আলী (২৬) ও মো. রফিকুল ইসলাম রকি (১৯)-কে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া রাত সোয়া ১২টার দিকে মেহেরচণ্ডী পূর্বপাড়া এলাকা থেকে ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো.শফিকুল ইসলাম (৪৬)-কে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৭ জুলাই) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পাঠানো এক প্রেস বিঙ্গপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ছয়জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : মহানগরীতে মাদকসহ ৬জন মাদক কারবারি গ্রেপ্তার
- আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০২:১৪:২২ অপরাহ্ন
- আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০২:১৪:২২ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে মাদকসহ ৬জন মাদক কারবারি গ্রেপ্তার
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইব্রাহীম হোসেন সম্রাট