ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবারও চলন্ত বাসে ধর্ষণচেষ্টা ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে ঢুকে পড়েন ভাসুর, অতঃপর... ধামইরহাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত মাকে সম্পত্তির জন্য বেধড়ক পেটালেন ছেলে ফেনীতে স্ত্রীর ইজ্জত বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্বামীর স্পর্শকাতর অঙ্গ চেপে ধরে বাবাকে হত্যা করল ছেলে ঝালকাঠির চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু বলাৎকারের পর শিশুশিক্ষার্থীকে ৫ টাকা দিলেন শিক্ষক নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৬ রাজশাহীতে জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪, ডিবির অভিযানে বিপুল পরিমান গাঁজা উদ্ধার রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদন্ড এক দশকেও বসেনি রাবি সিনেট, প্রশ্নের মুখে নীতিনির্ধারণ ও জবাবদিহি ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে মডেল স্নিগ্ধাকে শারিরীক নির্যাতন এবার ফুটবল ছাড়িয়ে বিনোদন জগতে রোনালদো লাইসেন্স ফেরত পেল আদ্-দ্বীন, মানতে হবে যে শর্ত ইউরোপের পর এবার যুক্তরাষ্ট্রে আতঙ্ক ছড়াচ্ছে ভয়ংকর ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত অ্যাম্বুলেন্স চলাচলে ইসরায়েলি বাহিনীর বাধা , সন্তান হারালেন ফিলিস্তিনি গর্ভবতী মা

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৬:৫১:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৬:৫১:২৭ অপরাহ্ন
ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
টেকসই ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে কর্ডএইড (Cordaid) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর আয়োজনে দুই দিনব্যাপী “ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের লং বিচে হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সোমবার প্রশিক্ষণের সমাপনী দিনে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন রাসিক প্রশাসক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন দেশের অন্যতম অগ্রণী স্থানীয় সরকার প্রতিষ্ঠান, যা সমন্বিত ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়নের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ে তোলার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা, দক্ষ সংগ্রহ ব্যবস্থা, কার্যকর পরিবহন এবং সুশৃঙ্খল বর্জ্য নিষ্পত্তির মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশন দেশের অন্যান্য সিটি কর্পোরেশন ও পৌরসভার জন্য একটি অনুকরণীয় মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএলও কক্সবাজার অফিসের হেড রুচিকা বাহেল এবং কর্ডএইড এর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মো. এহসানুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন।

কর্মশালায় পৌর এলাকায় উন্নত ও টেকসই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে উৎসভিত্তিক বর্জ্য পৃথকীকরণ, দক্ষ সংগ্রহ ও পরিবহন ব্যবস্থা, নিরাপদ বর্জ্য নিষ্পত্তি, পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যের কার্যকর ব্যবহার, পরিচ্ছন্নতা কর্মীদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় কক্সবাজার, টেকনাফ, মহেশখালী ও চকরিয়া পৌরসভার প্রতিনিধি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শ্রম পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৬

নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৬