ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরের তুহিন টেড্রার্সকে ১০ হাজার টাকা জরিমানা জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি লালপুরে মুরগির খামারে শিয়াল প্রতিরোধের বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত্যু নগরীতে ট্যাপেন্টাডল-গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ রাজশাহী জেলা পুলিশের অভিযানের শেষ দিনে মাদক- সহ গ্রেফতার ১৬ নগরীতে গাঁজা-ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার ৪, মাদকসেবী আটক ৩ নগরীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড বাবার ইজিবাইকেই মেয়ের মৃত্যু যুবকের মরদেহ মিলল পরিত্যক্ত কুয়ায় দুই নদীর পানি বেড়ে প্লাবিত ঝালকাঠির নিম্নাঞ্চল  পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু চার বছর ধরে নির্মাণের পর উদ্বোধনের আগেই ধস পড়ল চার কোটি টাকার সড়ক  রুটির লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে বলাৎকার জাপানে ভূমিকম্পে ধসে পড়া শপিং মলে আটকা পড়েছেন অনেকে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন, মোহপুরে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ অভিযান সম্পন্ন হতে চলেছে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, বাবা-ছেলে নিখোঁজ পরীমণির কাছে নিজের রেকর্ড হারালেন সাকিব আল হাসান ঈশ্বরদীতে গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, সভাপতিত্ব করবেন খলিলুর রহমান

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ০৬:১৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ০৬:১৯:২৫ অপরাহ্ন
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, সভাপতিত্ব করবেন খলিলুর রহমান ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাবেন। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। প্রধানমন্ত্রী হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন তিনি।

এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, ৮১তম অধিবেশনের সভাপতিত্ব করবেন জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সফরকালে প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং কয়েকজন সরকারপ্রধানের সঙ্গে সাইডলাইন বৈঠক করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সফর হবে সংক্ষিপ্ত। তিনি নিউইয়র্কে চার থেকে পাঁচ দিন অবস্থান করবেন। আগামী ২৫ বা ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন। সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জনের বেশি হবে না।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, বাবা-ছেলে নিখোঁজ

পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, বাবা-ছেলে নিখোঁজ