রাজশাহী জেলায় সাত দিনব্যাপী বিশেষ অভিযানের শেষ দিনে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার সহ ১৬ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
সোমবার (২৭ জুলাই) রাজশাহীর গোদাগাড়ী, তানোর, মোহনপুর, পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর, চারঘাট ও বাঘা থানাসহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় ৩৯৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।
তিনি জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুসংহত রাখতে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদের নির্দেশনা ও রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গত ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত সাত দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার শেষ দিনে রাতভর জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১৩ জন ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৩ জন-সহ ১৬ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও অন্যান্য প্রযোজ্য ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :