ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর

রাকসু ভিপির বক্তব্যে আরটিজেএর উদ্বেগ ও নিন্দা, বক্তব্য প্রত্যাহারের দাবি

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০৫:৫৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০৫:৫৬:৩৫ অপরাহ্ন
রাকসু ভিপির বক্তব্যে আরটিজেএর উদ্বেগ ও নিন্দা, বক্তব্য প্রত্যাহারের দাবি রাকসু ভিপির বক্তব্যে আরটিজেএর উদ্বেগ ও নিন্দা, বক্তব্য প্রত্যাহারের দাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদের সাংবাদিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকিমূলক বক্তব্যে গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরটিজেএ)। সংগঠনটি অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আরটিজেএর সভাপতি শ. ম. সাজু ও সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান রাসেল এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রতিক সহিংসতার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। এ ধরনের বক্তব্য অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয় এবং স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক।

আরটিজেএর নেতারা বলেন, সংবাদমাধ্যমের মৌলিক দায়িত্ব হলো জনস্বার্থসংশ্লিষ্ট ঘটনা অনুসন্ধান করে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে তুলে ধরা। কোনো প্রতিষ্ঠানে সংঘটিত নির্যাতন, সহিংসতা বা অনিয়মের সংবাদ প্রকাশের ফলে যদি সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, তবে তার দায় তাদের নিজেদের কর্মকাণ্ডের। কোনোভাবেই সেই দায় সংবাদ প্রকাশকারী সাংবাদিকদের ওপর বর্তায় না।

বিবৃতিতে আরও বলা হয়, একজন ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। কিন্তু সংবাদকর্মীদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি দেওয়া এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা মুক্ত মতপ্রকাশ, তথ্যপ্রবাহের স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

নেতারা বলেন, সাংবাদিকরা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যক্তিগত বিদ্বেষ থেকে নয়, বরং পেশাগত দায়িত্ব ও জনস্বার্থের কথা বিবেচনা করেই সংবাদ সংগ্রহ ও প্রকাশ করেন। অতীতের মতো ভবিষ্যতেও কোনো ধরনের ভয়ভীতি বা হুমকির কাছে নতি স্বীকার না করে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করবেন।

বিবৃতিতে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদকে তার বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানানো হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫