ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলের তোড়ে তলিয়ে গেল গাড়ি, বেরোতেই পারলেন না মা, দুই কন্যা! গাছ আঁকড়ে প্রাণে বাঁচলেন বাবা ইউরোপ, উত্তর আমেরিকার পর এ বার বিদ্রোহী এশিয়া, ফিফার বিশ্বকাপ বেচার প্রস্তাবের বিরোধিতা ক্রমশ বাড়ছে ধূমপান করলেও সবার ক্যানসার হয় না কেন? ‘রামায়ণ’-এর ঝলক মুক্তি পেতেই সীতা রূপে ধরা দিলেন কঙ্গনা মঙ্গলে ধাক্কা খেয়ে ধ্বংস হবে তার উপগ্রহ? এগোচ্ছে সে দিকেই, লাল গ্রহে মিলল আরও এক চাঁদের মৃত্যুর প্রমাণ! ছাগলকে কামড় দেওয়ায় গাছে ঝুলিয়ে কুকুর হত্যা, ভিডিও ভাইরাল নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯ ‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি’ রহস্যময় পোস্টে আলোচনায় প্রভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান সোহেলকে আরপিএসএফের সংবর্ধনা ভাইরাসের ইতিহাসে সবচেয়ে দ্রুত ছড়াচ্ছে ইবোলা সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি রাশিয়ার ক্যানসার টিকা প্রথম রোগীর শরীরে ইতিবাচক ফল দেখাচ্ছে কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের আবারও তাণ্ডব গাইবান্ধায় অতিরিক্ত সুদের দাবিতে বিধবার গাভী নিয়ে গেল দাদন ব্যবসায়ী ফরিদপুরে ইয়াবায় আসক্ত যুবক ‘কুপিয়ে হত্যা’ করল মাকে নওগাঁর মহাদেবপুরে আদালতের রায় অমান্য, ইউএনওর কাছে ব্যাখ্যা চাইলেন আদালত বদলগাছীতে কোমরে পাঁচটি ইট বেঁধে পানিতে ফেলে যুবকে হত্যাচেষ্টা জয়পুরহাটয়ে ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে স্কুলফেরত শিশুকে উত্ত্যক্ত করে টিকটক ভিডিও, গ্রেপ্তার ১ ছাত্রীর সঙ্গে অনৈতিক ভিডিও ভাইরাল, বিদ্যালয়ের অফিস সহকারী বরখাস্ত

দলের ভরাডুবিতে সতীর্থদের দুষলেন বাবর আজম

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০৬:৫৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০৬:৫৫:২৪ অপরাহ্ন
দলের ভরাডুবিতে সতীর্থদের দুষলেন বাবর আজম ছবি: সংগৃহীত
টেস্ট ক্রিকেটে ২১১ রানের লক্ষ্য আহামরি কিছু নয়। হাতে যখন পুরো একটা দিনেরও বেশি সময় বাকি, তখন এই রান হেসেখেলেই তাড়া করার কথা। কিন্তু দলটির নাম যখন পাকিস্তান এবং তাদের গায়ে যখন জড়ানো ‘আনপ্রেডিক্টেবল’ তকমা, তখন রোমাঞ্চকর কিছু ঘটবে না-তার গ্যারান্টি কে দেবে? তারুবায় পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টে ঠিক তেমন এক নাটকেরই দেখা মিলল। আর ম্যাচটিতে এমন অবিশ্বাস্য হারের পর সতীর্থদের কাঠগড়ায় দাঁড় করালেন বাবর আজম।

প্রথম ইনিংসে ২৯ রানের লিড পেলেও ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ১৮১ রানে। পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস ২২ রানে নিয়েছেন ৫ উইকেট। এই নিয়ে টেস্টে সপ্তমবার ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন। তবে ২১১ রানের লক্ষ্যে নেমে ১২০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করে অপরাজিত থাকেন বাবর। যিনি দীর্ঘ ৩ বছর পর টেস্টে নেতৃত্ব দিচ্ছেন।

বাবরের পর পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে পেসার আব্বাসের ব্যাট থেকে। সব মিলিয়ে তিন ব্যাটার দুই অঙ্ক ছাড়িয়েছেন। উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান করেন ১১ রান। ৯০ রানে হারের পর ব্যাটারদের ঘাড়ে দোষ চাপালেন বাবর। পাকিস্তান টেস্ট অধিনায়ক বলেন, ‘ফল আমাদের হাতে ছিল না। তবে গত দুই দিনে আমরা ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু আজ (গতকাল) ব্যাটিং ইউনিট হিসেবে আমরা মোটেও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। আমরা একের পর এক উইকেট হারিয়েছি। ব্যাটিং বিভাগ পুরোপুরি ব্যর্থ।’

তারুবায় সিরিজের প্রথম টেস্ট জিতলে ৩৬ বছরের রেকর্ড ভাঙতে পারত পাকিস্তান। ১৯৯০ সালে করাচিতে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৯৮ রানের লক্ষ্য তাড়া করে পাকিস্তান জিতেছিল ৮ উইকেটে। যা টেস্টে ক্যারিবীয়দের বিপক্ষে পাকিস্তানের সর্বোচ্চ রান তাড়া করে জয়। গতকাল চতুর্থ দিনে বাবরের দল যে ২১১ রানের লক্ষ্য পেয়েছিল সেটা তাড়া করতে কমপক্ষে ৫ সেশন খেলার সুযোগ ছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তান ৯ উইকেটে ৭১ রানে পরিণত হয়।

ক্যারিবীয়দের জয় যখন সময়ের ব্যাপার, তখন অপেক্ষা বাড়ান বাবর আর আব্বাস। দশম উইকেটে ৭৩ বলে ৪৯ রানের জুটি গড়েন তারা (বাবর-আব্বাস)। ৪১তম ওভারের দ্বিতীয় বলে আব্বাসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে পাকিস্তানের কফিনে শেষ পেরেক ঠুকে দেন সিলস। এই নিয়ে টেস্টে চতুর্থবারের মতো সিলস ইনিংসে ৫ উইকেট পেলেন।

সময়ের সঙ্গে সঙ্গে কি উইকেট বোলিংবান্ধব হয়ে উঠেছিল-বাবরকে এই প্রশ্ন জিজ্ঞেস করা হলে তিনি অবশ্য একমত নন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান টেস্ট অধিনায়ক বলেন, ‘উইকেট ভালোই ছিল। আমরা জানতাম নতুন বলে কিছুটা মুভমেন্ট থাকবে। এখানে এমনটা স্বাভাবিক এবং আমরা সে জন্য প্রস্তুতও ছিলাম। কিন্তু আমার মনে হয় তারা (ওয়েস্ট ইন্ডিজ) খুব ভালো বোলিং করেছে এবং কন্ডিশনকে দারুণভাবে কাজে লাগিয়েছে। চতুর্থ দিনের দিকে বল কিছুটা নিচু হয়ে আসছিল এবং অনিয়মিত বাউন্স করছিল। আমরা কোনো জুটি গড়ে তুলতে পারিনি। এ কারণেই ম্যাচটি হেরেছি।’

প্রথম ইনিংসে শান মাসুদ ১০৯ রান করেছিলেন। যেটা তাঁর সপ্তম টেস্ট সেঞ্চুরি। তখন তিনি ব্যাটিং করেছিলেন তিন নম্বরে। তবে তৃতীয় দিনে জেইডেন সিলসের বলে আঙুলের চোট পেলেন মাসুদ। যার ফলে দ্বিতীয় ইনিংসে ৮ নম্বরে খেলেছেন মাসুদ। এবার তার ব্যাট থেকে মাত্র ৩ রান এসেছে। মাসুদের আঙুলের চোট দলকে ভুগিয়েছে বলে মনে করেন বাবর। পাকিস্তানের টেস্ট অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, এটা (মাসুদের আঙুলের চোট) আমাদের জন্য কষ্টদায়ক ছিল। কারণ, দুর্ভাগ্যবশত ওর আঙুলটা ভালো অবস্থায় নেই। এটা ভেঙে গেছে। আমরা তাই তার অভাবটা অবশ্যই অনুভব করেছি।’

প্রথম ইনিংসেও পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা দেখা গেছে। ৩৮ রানে ৭ উইকেট হারিয়ে তারা গুটিয়ে যায় ২৮২ রানে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে করে ৩১১ রান। ৯০ রানে হেরে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের তলানিতে অবস্থান করছে পাকিস্তান। ৬.৬৭ শতাংশ সফলতার হার নিয়ে ৯ নম্বরে রয়েছে দলটি। আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সফলতার হার ২২.৭৩ শতাংশ। শীর্ষ দুইয়ে থাকা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সফলতার হার ৮৭.৫০ ও ৭৫ শতাংশ। পোর্ট অব স্পেনে ২ আগস্ট শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯

নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯