ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে আবার হামলা শুরু আমেরিকার! সেনাঘাঁটি নিশানা করে পর পর বোমা নিতম্বের পেশিতে গুরুতর চোট পেলেন রশ্মিকা নেপাল সফরে শিল্পা, পশুপতিনাথ মন্দিরে পুজো দিয়ে ভাগ করে নিলেন বিশেষ মুহূর্ত স্বামী ঢাকায়, গৃহবধূর প্রেশার মাপতে গভীর রাতে উপস্থিত চিকিৎসক মেয়ে আবাসিক হোটেলে আটক হয়েছে জানিয়ে অভিভাবককে ফোনকল, অতঃপর... ফরিদপুরে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩ ফরিদপুরে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩ শিশুকে ঘুম থেকে তুলে পর্দার আড়ালে টেনে নিয়ে যান মাদরাসাশিক্ষক স্ত্রীর কবর খুঁড়তে মিলল ২৪ বছর আগে দাফন করা স্বামীর অক্ষত মরদেহ প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা শফিকুল ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর পুঠিয়া মহিলা ডিগ্রি কলেজের উন্নয়ন নিয়ে এমপির মতবিনিময় সভা পুঠিয়ায় ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দই ব্যবসায়ী নিহত, আহত ১ গোদাগাড়ী পৌরসভার উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে কেশরহাটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের মিছিল-সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাণীশংকৈলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ পুঠিয়ায় ডেঙ্গু ও প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম তানোরে জামায়াতের গণমিছিল পুঠিয়ায় বাথরুমে পড়ে ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু রাণীনগরে শিশুকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০৮:১০:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০৮:১০:০৪ অপরাহ্ন
বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০ বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০

কিশোরগঞ্জের ভৈরবে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ইজিবাইক এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। যানজটের সময় দাঁড়িয়ে থাকা একাধিক বাস, সিএনজি, অটোরিকশা ও মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা প্রদান করা হয়েছে। 

বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের দুর্জয় মোড়ের নাভানা সিএনজি পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে.

পুলিশ  ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেটের হবিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী দিগন্ত বাস নাভানা সিএনজি পাম্প  এলাকায় পৌঁছালে গতিবিধি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ঢাকা সিলেট  মহাসড়কে তীব্র  যানজটে আটকে থাকা যানবাহনগুলোকে পেছন দিক থেকে সজোরে  ধাক্কা দেয় বাসটি। ফলে ঢাকাগামী সোহাগ বাস, সিএনজি, অটোরিকশা ও প্রাইভেটকারে থাকা যাত্রীরা আহত হয়।.

ঘটনার প্রত্যক্ষদর্শী জিয়াউর রহমান দৈনিক ইনকিলাব কে জানান, দিগন্ত বাসটি তাৎক্ষণিক গতিবিধি হারিয়ে নিমিষের মধ্যে চোখের পলকে দেখলাম  সামনে থাকা যানবাহনগুলোতে ধাক্কা লাগে। প্বাশবর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া থেকে ভৈরবে গ্যাস নিতে আসা সিএনজি ও ইজি বাইক  সোহাগ বাস ও দিগন্ত বাসের মাঝে থাকায় সজোরে ধাক্কায় মুহুর্তে ধুমরেমুরছে যায় সিএনজিটা।

এছাড়াও আরেক প্রত্যক্ষদর্শী হাফেজ সিরাজুল ইসলাম জানান,ভয়াবহ এ দুর্ঘটনার পরই দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে স্থানীয়দের সার্বিক সহযোগিতায় আহতদের উদ্ধার করে পরে দ্রুত তাদেরকে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে প্রেরণ করেছি।

হাইওয়ে পুলিশের বরাতে জানা যায়, আহতদের মধ্যে উপজেলাস্থ শিমূলকান্দি ইউপির মধ্যচর গ্রামের রেজিয়া বেগম (৬০), মধ্যচর রামশংকর এলাকার দীনেশ চন্দ্র দাস (৪৮), তার স্ত্রী ঝর্ণা রানী (৪০), দিগন্ত বাসের যাত্রী হবিগঞ্জের আরজুদা খাতুন (৬০) ও একই এলাকার তাউস মিয়া (৪৫) রয়েছেন। এছাড়া আরও বিভিন্ন হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছে।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানার ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান দৈনিক ইনকিলাব ভৈরব সংবাদদাতাকে মুঠোফোনে বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় ক্ষতবগ্রস্ত  দুটি বাস, একটি সিএনজি ও একটি ইজি বাইক  উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এই দুর্ঘটনার পর দুই বাসের চালক -ই পলাতক।তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯

নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯