ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পোড়া তেল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ফেলে না দিয়ে তা ঘরের কোন কাজে লাগাতে পারেন? ২৭ নভেম্বরের মধ্যে ‘জলসা’ ওড়ানোর হুমকি! অমিতাভের বাড়ি-সহ মুম্বইয়ের একাধিক জায়গায় ছড়াল আতঙ্ক ‘শেরশাহ’-এর শুটিংয়ের সময়েই বিচ্ছেদ হয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারার! তা হলে প্রেমের শুরু কবে? দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন, নেচে উদ্বোধন করলেন শাহরুখ ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন কারিনা তানোরে নির্মাণাধীন কোল্ড স্টোরে অবৈধভাবে ২৮০ বস্তা সার মজুদ মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা পুঠিয়ায় এক বছরের শ্বাসরুদ্ধকর অভিযান: অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার তাড়াশে গরু চুরির ঘটনায় ছয়জন গ্রেপ্তার, উদ্ধার দুই গরু নাটোরের বাগাতিপাড়ায় ৩টি কার্তুজ ও একটি দা উদ্ধার ছাগলনাইয়ায় ৮ কেজি গাঁজাসহ রোহিঙ্গা নারী আটক চট্টগ্রামের পাহাড়তলী থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার বিশ্ববাজারে গরুর মাংস রপ্তানির ১৬ শতাংশই যায় ভারত থেকে রাজশাহীর ১০ ওয়ার্ডে মশা নিধনে ফগার স্প্রে ইরানে হামলা করতে চান নেতানিয়াহু, আপত্তি আইজেনকোটের মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, সব মার্কিন ঘাঁটি গুড়িয়ে দেওয়া হবে: ইরান নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ২৪ ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল: পেজেশকিয়ান মার্কিন চাপ না মেনে ইরানের পক্ষে তুরস্ক, ইরাক ও পাকিস্তান রাজশাহীতে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ: পৃথক তিন মামলায় গ্রেফতার ৯

ছাত্রদল নেতার নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ, থানায় পাল্টা অভিযোগ ছাত্রদল নেতার

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০২:১৭:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০২:১৭:১৯ অপরাহ্ন
ছাত্রদল নেতার নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ, থানায় পাল্টা অভিযোগ ছাত্রদল নেতার ছাত্রদল নেতার নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ, থানায় পাল্টা অভিযোগ ছাত্রদল নেতার
ছাত্রলীগ কর্মীকে মারধর ও চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে অভিযোগকারী ছাত্রলীগ কর্মী জসিম উদ্দিনের বিরুদ্ধে পাল্টা নগরীর মতিহার থানায় মিথ্যা তথ্য ছড়ানো ও মানহানির অভিযোগ করেছেন অভিযুক্ত রাবি ছাত্রদল নেতা আহসান হাবিব।

তিনি বলেন, জসিম নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিল এবং রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক গালিবের দুর্ধর্ষ ক্যাডার হিসেবে পরিচিত ছিল। তৎকালীন সময়ে আইবিএ'র শিক্ষার্থীদের জন্য হল বরাদ্দ না থাকলে ছাত্রলীগের দাপটে অবৈধভাবে শাহ মখদুম হলে পলিটিক্যাল ব্লকে থাকতো।

হল-সহ পুরো ক্যাম্পাসে সে চাঁদাবাজি, হলে সিট বাণিজ্য, নিরীহ সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদল নেতাকর্মীদের নির্যাতন, হয়রানিসহ এমন কোন অপকর্ম নেই যে করেনি। কিন্তু ৫ আগস্টের পরে সে খোলস পাল্টিয়ে সাধারণ শিক্ষার্থী সেজে এখনো হলে অবস্থান করছে‌। আজকে আমার কিছু ছোট ভাইদের নিয়ে একটা প্রোগ্রামে যাওয়ার পথে রাস্তায় ওর সাথে সামনাসামনি দেখা হওয়ায় ও এখনো নিষিদ্ধ ছাত্রলীগের সাথে জড়িত কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করি এবং এসময় ও আমার সাথে দুর্ব্যবহার করলে কিছুটা বাকবিতন্ডা হয়। পরে তার ডিপার্টমেন্টের বড় ভাইদের অনুরোধে তাকে ছেড়ে দেয়া হয়। কিন্তু গায়ে হাত দেয়া বা চাঁদাবাজির মত কোন ঘটনা ঘটেনি। সন্ধ্যা ৭টার ঘটনা ঐটা কিন্তু রাত আড়াইটায় টার দিকে একটি বিশেষ মহলের প্ররোচনায় ছাত্রদলকে হেয় করার উদ্দেশ্যে সে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে মাত্র ১৫০০ টাকা চাঁদাবাজির কাল্পনিক পোস্ট করছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

রাবি ক্যাম্পাসে জুলাই অভ্যুত্থান চলাকালীন আন্দোলনকারীদের উপরে হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে দায়ের করা একমাত্র মামলার বাদী আমি, একারণে তারা ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে এসব মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে ধারণা করছি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ২৪

নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ২৪