ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলের তোড়ে তলিয়ে গেল গাড়ি, বেরোতেই পারলেন না মা, দুই কন্যা! গাছ আঁকড়ে প্রাণে বাঁচলেন বাবা ইউরোপ, উত্তর আমেরিকার পর এ বার বিদ্রোহী এশিয়া, ফিফার বিশ্বকাপ বেচার প্রস্তাবের বিরোধিতা ক্রমশ বাড়ছে ধূমপান করলেও সবার ক্যানসার হয় না কেন? ‘রামায়ণ’-এর ঝলক মুক্তি পেতেই সীতা রূপে ধরা দিলেন কঙ্গনা মঙ্গলে ধাক্কা খেয়ে ধ্বংস হবে তার উপগ্রহ? এগোচ্ছে সে দিকেই, লাল গ্রহে মিলল আরও এক চাঁদের মৃত্যুর প্রমাণ! ছাগলকে কামড় দেওয়ায় গাছে ঝুলিয়ে কুকুর হত্যা, ভিডিও ভাইরাল নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯ ‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি’ রহস্যময় পোস্টে আলোচনায় প্রভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান সোহেলকে আরপিএসএফের সংবর্ধনা ভাইরাসের ইতিহাসে সবচেয়ে দ্রুত ছড়াচ্ছে ইবোলা সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি রাশিয়ার ক্যানসার টিকা প্রথম রোগীর শরীরে ইতিবাচক ফল দেখাচ্ছে কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের আবারও তাণ্ডব গাইবান্ধায় অতিরিক্ত সুদের দাবিতে বিধবার গাভী নিয়ে গেল দাদন ব্যবসায়ী ফরিদপুরে ইয়াবায় আসক্ত যুবক ‘কুপিয়ে হত্যা’ করল মাকে নওগাঁর মহাদেবপুরে আদালতের রায় অমান্য, ইউএনওর কাছে ব্যাখ্যা চাইলেন আদালত বদলগাছীতে কোমরে পাঁচটি ইট বেঁধে পানিতে ফেলে যুবকে হত্যাচেষ্টা জয়পুরহাটয়ে ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে স্কুলফেরত শিশুকে উত্ত্যক্ত করে টিকটক ভিডিও, গ্রেপ্তার ১ ছাত্রীর সঙ্গে অনৈতিক ভিডিও ভাইরাল, বিদ্যালয়ের অফিস সহকারী বরখাস্ত

বর্ষায় জলাবদ্ধতা নিরসনে রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রম জোরদার

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৮:৩৬:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৮:৩৬:০৬ অপরাহ্ন
বর্ষায় জলাবদ্ধতা নিরসনে রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রম জোরদার বর্ষায় জলাবদ্ধতা নিরসনে রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রম জোরদার
বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমাতে ও নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নগরজুড়ে ড্রেন পরিষ্কার ও কাদামাটি অপসারণ কার্যক্রম জোরদার করেছে। বিভিন্ন ওয়ার্ডে ড্রেন থেকে ময়লা-আবর্জনা, পলি ও কাদামাটি অপসারণের পাশাপাশি ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করা হচ্ছে।

বৃহস্পতিবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। এর অংশ হিসেবে ১৪ নম্বর ওয়ার্ডের উপশহর, গ্রেটার রোড সংলগ্ন এলাকা এবং পদ্মা আবাসিক এলাকার বিভিন্ন ড্রেন থেকে জমে থাকা কাদামাটি অপসারণ করা হয়। দীর্ঘদিন পরিষ্কার না হওয়ায় অনেক স্থানে পানি চলাচল ব্যাহত হচ্ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রাসিক সূত্র জানায়, বর্ষাকালে জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং নাগরিক দুর্ভোগ কমাতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে আবাসিক এলাকা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার কার্যক্রমও চলমান রয়েছে।

রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত ড্রেন পরিষ্কার, মশক নিয়ন্ত্রণ, কাদামাটি অপসারণ, বৃক্ষরোপণ, সবুজায়ন ও নগর পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনায় নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে সিটি করপোরেশন।

দড়িখরবোনা এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম পলাশ বলেন, গ্রেটার রোড এলাকায় ড্রেন দীর্ঘদিন পরিষ্কার না হওয়ায় বৃষ্টির সময় পানি নিষ্কাশনে সমস্যা সৃষ্টি হতো এবং সড়কে জলাবদ্ধতা দেখা দিত। বিষয়টি রাসিক প্রশাসকের নজরে আনার পর দ্রুত পরিষ্কার কার্যক্রম শুরু হওয়ায় এলাকাবাসী স্বস্তি পেয়েছেন।

ড্রেন পরিষ্কার কার্যক্রম তদারকি করেন রাসিকের পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং-মশক) জুবায়ের হোসেন মুন, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) শাহরিয়ার জিতু, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) আশরাফুজ্জামান সজিবসহ পরিচ্ছন্ন বিভাগের সুপারভাইজাররা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯

নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯