ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অজয়ের বাংলোয় সালোঁ-স্পা, বিএমসির নিষেধাজ্ঞা বলিউড অভিনেত্রীদের নগ্ন সত্যি ফাঁস ফতিমার! ডেরা ইসমাইল খানে বিস্ফোরণ, নিহত ১১ অভিষেক ম্যাচেই ৩২ বছরের অপেক্ষার অবসান জিদানের ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সালমানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, তোপের মুখে আসিফ চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত পিপিএম-সেবা পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ কর্তৃক পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দীর্ঘ দিন ভুগছেন? কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে ৫টি অভ্যাস এখন থেকেই শুরু করুন রাণীশংকৈলে এক দিনের ব্যবধানে দুই মৃত্যু; পুকুরে ডুবে শিশু, অভিমানে বিষপানে যুবক থাইরয়েড ভেবে ভুল করছেন না তো? গলায় ফোলা ভাব, ঘাড়ের কাছে ছোট মাংসপিণ্ড কিসের লক্ষণ? ‘লড়াইটা পুরুষতান্ত্রিক মানসিকতার সঙ্গে’, জমুইয়ের ঘটনার মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট কৃতি সেননের ‘কে জানে বাদশা ওর সঙ্গে কী এমন করেছে!’ ঈশা রিখীর ‘ট্রমা’ প্রসঙ্গে প্রশ্ন তুললেন মাহী বিজ রাণীশংকৈলে ভোররাতে পুলিশের জালে মাদক কারবারি, ১০০ পিস ইয়াবাসহ আটক রাণীশংকৈলে ৭ জুয়ারু আটক

​এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৯:১২:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৯:১২:৫০ অপরাহ্ন
​এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ ​এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ
বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানে পাবনায় এবিএস ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জুলাই ) পাবনা শহরের সুনামধন্য প্রতিষ্ঠান ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের আঙিনায় শোভাবর্ধনকারী বৃক্ষের চারা রোপণ করা হয় এবং স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীর হাতে হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।

কর্মসূচি পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখন এবিএস ফাউন্ডেশনের চেয়ারম্যান, বৃক্ষপ্রেমিক রোটারিয়ান মো. আলতাফ হোসেন। তিনি বলেন, পাবনা এবিএস ফাউন্ডেশন কমিউনিটি এলাকা ছাড়াও বিভিন্ন স্কুল এবং কলেজ শোভাবর্ধনকারী, বিলুপ্তপ্রায়, ঔষধী, ফলদ বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করে আসছে। সে ধারায় আজ আমাদের এই ক্ষুদ্র আয়োজন। তিনি আরও বলেন, শুধু গাছ লাগালে হবে না, নিজ সন্তানের মতো এর সঠিক পরিচর্যা  করে  বড় করে তুলতে হবে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখনে, জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খব্দকার মোহাম্মদ নাসিম। 

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখনে,  নদী ও পরিবেশকর্মী ড. মো. মনছুর আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। জলবায়ু পরিবর্তন মোকাবেলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, বনায়নসহ সর্বোপরী সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি যে কর্মসূচি গ্রহণ করেছেন তা সবার সহযোগিতায় পূর্ণতা পাবে। আসুন আমরা সবাই মিলে এই ধরিত্রী রক্ষায়, সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রত্যেকে গাছ লাগাই। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার নদী ও পরিবেশকর্মী শফিক আল কামাল, ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রিন টিভির জেলা প্রতিনিধি আর কে আকাশ, সাংবাদিক রাব্বি ইসলামসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ গাছের চারা নিতে আসা শিক্ষার্থীরা।

গাছের চারাগুলোর মধ্যে ছিল বিভিন্ন জাতের কলমের আম,  কাঁঠাল, পেয়ারা; ঔষধী বৃক্ষের মধ্যে নিম, অর্জুন এবং বহেরা; শোভাবর্ধনকারী গাছের মধ্যে রয়েছে কাঠবাদাম, সোনালু, কৃষ্ণচূড়া, বকুল ইত্যাদি।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালন ও পরিচালনার দায়িত্ব পালন করেন ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুল মান্নান ভূইয়া।

আলোচনা ও শিক্ষার্থীদের হাতে চারা বিতরণ শেষে অতিথিগণ ইমাম গাযযালী স্কুল অ্যান্ড কলেজ আঙিনায় দুটি টাওয়ার পাম্প এবং একটি সোনালু গাছের চারা রোপণ করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির