ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন তানোরে তিন বছর যাবত ঝুলে আছে ব্রীজ নির্মাণ ঝুঁকি নিয়ে চলাচল সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার, ‘উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের ২০ দিন হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া ব্রাহ্মণবাড়িয়ার ফাহিম ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু লোভ দেখিয়ে শিশুকে আখক্ষেতে নিয়ে গেলেন রাশেদ, অতঃপর... বাগমারায় জেলা প্রশাসকের পরিদর্শন, শিক্ষা উপকরণ ও সহায়তা সামগ্রী বিতরণ মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, একাধিক এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি   আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার তীব্র গরমে বড় ঝুঁকিতে বাংলাদেশ, জানালো বিশ্বব্যাংক আগস্ট মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা ​এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ আগামী শনিবার তিন দিনের সফরে রাজশাহী আসবেন ভূমিমন্ত্রী বর্ষায় জলাবদ্ধতা নিরসনে রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রম জোরদার রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবি: বাবা-ছেলের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ পদ্মায় নৌকাডুবির ২ দিন পর নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু উরফি জাভেদের খোলামেলা ভিডিও নিয়ে তোলপাড় বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, একাধিক এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি  

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৯:২১:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৯:২১:৩৮ অপরাহ্ন
মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, একাধিক এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি   মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, একাধিক এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি  
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস করার দাবি করেছে ইরান। এ ছাড়া আরও তিনটি যুদ্ধবিমানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাতে আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, সম্প্রতি কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় দুই দম্পতি ও তাদের সন্তান নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনী একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটির একটি র‍্যাম্প ও রক্ষণাবেক্ষণ শেডে হামলা চালায়। ওই শেডেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানগুলো রাখা ছিল।

আইআরজিসির দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস ছাড়াও শত্রুপক্ষের বেশ কয়েকজন কর্মকর্তা এবং কারিগরি ও রক্ষণাবেক্ষণকর্মী নিহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্য থেকে শেষ মার্কিন সেনাকে বিতাড়িত না করা পর্যন্ত জর্ডানসহ পুরো অঞ্চলে তাদের লড়াই অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন