মোমো খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন? প্রয়োজন কেবল একখানি প্রেশার কুকার। তাতেই রাঁধা যাবে দোকানের মতো সুস্বাদু মোমো।
টাটকা সব্জি, টাটকা মাংস, ঘরে বানানো সস্ দিয়ে সুস্বাদু মোমো বানানোর পদ্ধতি শিখে নিন। চিরাচরিত ভাবে স্টিমারে মোমো বানানো হয়। কিন্তু সবার বাড়িতে স্টিমার থাকে না। তখন প্রেশার কুকারই ভরসা হতে পারে। এই বাসনেই বানানো যায় নরম, তুলতুলে মোমো। পদ্ধতি শিখে নিন ধাপে ধাপে—
· ময়দা, তেল ও নুন একসঙ্গে মেখে জল দিয়ে নরম মণ্ড বানিয়ে ৩০ মিনিট ঢেকে রাখুন।
· কড়াইয়ে তেল গরম করে আদা, রসুন, পেঁয়াজ ও চিকেন কিমা দিয়ে ভাজুন। সয়া সস, নুন ও গোলমরিচ দিয়ে নামিয়ে নিন।
· মণ্ড থেকে ছোট লেচি কেটে পাতলা লুচির মতো বেলে মাঝখানে পুর দিয়ে পছন্দমতো ভাঁজ করে মোমোর আকার দিন।
· প্রেশার কুকারে দেড় গ্লাস জল ঢালুন।
· তার উপর একটি জালি বসিয়ে দিন। এমন ভাবে জালিটি বসাতে হবে, যাতে মোমোগুলি কোনও মতেই জলের সংস্পর্শে না আসে।
· সেই জালিতে অল্প তেল মাখিয়ে দিন, যাতে মোমোগুলি তলায় আটকে না যায়।
· এ বার তাতে মোমোগুলি সাজিয়ে দিন, যাতে একে অপরের সঙ্গে লেগে না যায়, তার জন্য ন্যূনতম ব্যবধান রাখতে হবে।
· কুকারের ঢাকনা বন্ধ করুন, তবে রবার ও হুইস্ল খুলে রাখুন। এ ভাবে মাঝারি আঁচে ১২-১৫ মিনিট রান্না করুন। সিটির অপেক্ষা করতে হবে না এ ক্ষেত্রে।
· ঢাকনা খুলে দেখে নিন মোমোগুলিতে হালকা রং ধরেছে কি না। তার পর গ্যাস বন্ধ করে দিন।
· সস্ বানানোর জন্য টম্যাটো ও শুকনোলঙ্কা সেদ্ধ করুন। টম্যাটোর খোসা নরম হয়ে গেলে জল ঝরিয়ে নিন।
· সেদ্ধ করা টম্যাটোর খোসা ছাড়িয়ে নিন। এ বার ঠান্ডা হলে টম্যাটো, সেদ্ধ লঙ্কা ও রসুন একসঙ্গে মিক্সার ব্লেন্ডারে দিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন।
· কড়াইতে তেল গরম করে তৈরি করা পেস্টটি ঢেলে দিন। তাতে লেবুর রস, নুন, চিনি দিয়ে কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মোমোর সস্।
· এ বার ঘরে বানানো সস্ দিয়ে গরম গরম পরিবেশন করুন।

ফারহানা জেরিন