ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলের তোড়ে তলিয়ে গেল গাড়ি, বেরোতেই পারলেন না মা, দুই কন্যা! গাছ আঁকড়ে প্রাণে বাঁচলেন বাবা ইউরোপ, উত্তর আমেরিকার পর এ বার বিদ্রোহী এশিয়া, ফিফার বিশ্বকাপ বেচার প্রস্তাবের বিরোধিতা ক্রমশ বাড়ছে ধূমপান করলেও সবার ক্যানসার হয় না কেন? ‘রামায়ণ’-এর ঝলক মুক্তি পেতেই সীতা রূপে ধরা দিলেন কঙ্গনা মঙ্গলে ধাক্কা খেয়ে ধ্বংস হবে তার উপগ্রহ? এগোচ্ছে সে দিকেই, লাল গ্রহে মিলল আরও এক চাঁদের মৃত্যুর প্রমাণ! ছাগলকে কামড় দেওয়ায় গাছে ঝুলিয়ে কুকুর হত্যা, ভিডিও ভাইরাল নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯ ‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি’ রহস্যময় পোস্টে আলোচনায় প্রভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান সোহেলকে আরপিএসএফের সংবর্ধনা ভাইরাসের ইতিহাসে সবচেয়ে দ্রুত ছড়াচ্ছে ইবোলা সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি রাশিয়ার ক্যানসার টিকা প্রথম রোগীর শরীরে ইতিবাচক ফল দেখাচ্ছে কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের আবারও তাণ্ডব গাইবান্ধায় অতিরিক্ত সুদের দাবিতে বিধবার গাভী নিয়ে গেল দাদন ব্যবসায়ী ফরিদপুরে ইয়াবায় আসক্ত যুবক ‘কুপিয়ে হত্যা’ করল মাকে নওগাঁর মহাদেবপুরে আদালতের রায় অমান্য, ইউএনওর কাছে ব্যাখ্যা চাইলেন আদালত বদলগাছীতে কোমরে পাঁচটি ইট বেঁধে পানিতে ফেলে যুবকে হত্যাচেষ্টা জয়পুরহাটয়ে ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে স্কুলফেরত শিশুকে উত্ত্যক্ত করে টিকটক ভিডিও, গ্রেপ্তার ১ ছাত্রীর সঙ্গে অনৈতিক ভিডিও ভাইরাল, বিদ্যালয়ের অফিস সহকারী বরখাস্ত

বদলগাছীতে কোমরে পাঁচটি ইট বেঁধে পানিতে ফেলে যুবকে হত্যাচেষ্টা

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০৭:১০:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০৭:১০:৪৯ অপরাহ্ন
বদলগাছীতে কোমরে পাঁচটি ইট বেঁধে পানিতে ফেলে যুবকে হত্যাচেষ্টা বদলগাছীতে কোমরে পাঁচটি ইট বেঁধে পানিতে ফেলে যুবকে হত্যাচেষ্টা
নওগাঁর বদলগাছীতে মর্তুজা (৪৫) নামের এক ব্যক্তিকে হাত-পা ও মুখ বেঁধে এবং কোমরে ইট ঝুলিয়ে ক্যানেলের পানিতে ফেলে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে স্থানীয়দের সময়োপযোগী পদক্ষেপে অলৌকিকভাবে প্রাণ বেঁচে গেছে তার। বর্তমানে তিনি উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটের দিকে বদলগাছী সদর ইউনিয়নের মাতাজি রোডসংলগ্ন নুরজাহান নূরানী হাফেজিয়া কওমি মাদ্রাসার দক্ষিণ পাশে এ ঘটনাটি ঘটে। আহত মর্তুজা বদলগাছী সদর ইউনিয়নের হাড়িপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

​স্থানীয় সূত্র জানায়, দুষ্কৃতকারীরা মর্তুজার হাত, পা ও মুখ বেঁধে এবং কোমরে পাঁচটি ইট পেঁচিয়ে ক্যানেলের পানিতে ফেলে দিয়ে পালিয়ে যায়। ওই সময় দুর্ঘটনাস্থলের পাশে থাকা একটি ওয়েল্ডিং দোকানের মালিক রুবেল শব্দ শুনতে পান। তিনি টর্চলাইটের আলো জ্বালিয়ে ক্যানেলের ভেতরে এক ব্যক্তিকে হাবুডুবু খেতে দেখেন। রুবেলের চিৎকারে স্থানীয়রা দ্রুত সেখানে জড়ো হয়ে মর্তুজাকে পানি থেকে উদ্ধার করেন। 

পরবর্তীতে নিকটস্থ ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

​এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯

নগরীতে গাঁজা, হেরোইন, ইয়াবাও ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৯