ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের বৃক্ষপ্রেমে উদ্বুদ্ধ করতে রাজশাহীতে শিশু একাডেমির বৃক্ষরোপণ কর্মসূচি এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে সাদ নূরানী প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ রাজশাহী কলেজের ১৫০ বছর উদযাপন হবে ঐক্য ও ঐতিহ্যের মহামিলন: ভূমিমন্ত্রী রাবিতে ছাত্রদলের রক্তাক্ত জুলাই: স্মরণ ও প্রত্যয় আলোচনা সভা পুলিশের নিয়োগ-বদলিতে নেই রাজনৈতিক হস্তক্ষেপ, রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী অবশেষে মেরামত একাংশ, স্বস্তি ফিরলেও বাকি অংশ নিয়ে উৎকণ্ঠায় স্থানীয়রা মাদুরার উপকূলে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন, নিহত ৫, নিখোঁজ ৪১ টেকনাফে চলন্ত বাসে দিনদুপুরে ডাকাতি, যাত্রীকে ছুরিকাঘাত টেকনাফে চলন্ত বাসে দিনদুপুরে ডাকাতি, যাত্রীকে ছুরিকাঘাত মেহেরপুরে স্কুল ফিডিংয়ের খাদ্যবাহী গাড়ির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু নগরীতে হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ৪, মাদকসেবীর কারাদণ্ড- ২ বিজিবি সদস্য পরিচয়ে ছিনতাই-ডাকাতির প্রস্তুতি, যশোরে তিন প্রতারক আটক চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার তরুণ উদ্ভাবকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর, এমআইএসটির বিশ্বচ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা অস্ট্রেলিয়া সিরিজের আগে উদ্বোধনী জুটি নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ প্রীতি ম্যাচে গুলিতে নিহত ব্রাজিলের অনূর্ধ্ব-১৫ ফুটবলার মিকায়েল লিয়ান্দ্রো পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাঁটুর চোটে শ্রীলঙ্কা সিরিজ থেকেও ছিটকে গেলেন বুমরাহ নিখোঁজের ১০ দিন পর পরিত্যক্ত পুকুরে কাস্টমস সিপাহীর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৬:০০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৬:০০:৩৫ অপরাহ্ন
ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর ছবি: সংগৃহীত
ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসাথে কীভাবে ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ করা যায়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায় এবং নদীর নাব্যতা ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন তিনি।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ কথা জানিয়েছে।

তিনি জানান, ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। এছাড়া আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে নৌপথে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়।

উপ প্রেস সচিব জানান, সভায় নৌপথ সচল করার পাশাপাশি কীভাবে ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ করা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায় এবং নদীর নাব্যতা ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এছাড়া প্রধানমন্ত্রী নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশনা দেন, যাতে পরিবেশ সুরক্ষা নিশ্চিত হয় এবং নদীর তীরের সৌন্দর্য বৃদ্ধি পায়।

সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী