ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ রুয়েট ক্যাম্পাসে আরডিএর বৃক্ষরোপণ কর্মসূচি, পাঁচ বছরে ২৫ হাজার গাছ লাগানোর লক্ষ্য মানিকগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক সেবার বদলে হয়রানি: কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত এনায়েতপুরে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ৪ জনবান্ধব খাদ্য কর্মকর্তা এহসানুল হক ফেনীতে র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ আটক ১ রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও নতুন কমিটি নির্বাচন নগরীতে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহমাদক কারবারী গ্রেপ্তার ৪ রুয়েটে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ ৫ আগস্টের সমাবেশ সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন নিপীড়ন, জামায়াতের রুকন বহিষ্কার ৫ আগস্টের সমাবেশ সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোপের মুখে বিলবোর্ড থেকে যুদ্ধাপরাধীদের ছবি অপসারণ চার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মায়ের আর্তনাদ মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় বৃক্ষরোপণ কর্মসূচি, ওসি মাছুমা মুশতারী গ্রামবাসীর দূর্ভোগ লাঘবে সাঁকো নির্মাণ করলেন বিএনপি নেতা টাকার প্রলোভনে অভিনেত্রীকে কুপ্রস্তাব বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

গুরুদাসপুরে জানমালের নিরাপত্তায় প্রশাসনের হস্তক্ষেপ চান ব্যবসায়ী

  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৬:৩৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৬:৩৯:২১ অপরাহ্ন
গুরুদাসপুরে জানমালের নিরাপত্তায় প্রশাসনের হস্তক্ষেপ চান ব্যবসায়ী গুরুদাসপুরে জানমালের নিরাপত্তায় প্রশাসনের হস্তক্ষেপ চান ব্যবসায়ী
নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ চেয়েছেন রসুনের আড়তদার ব্যবসায়ী বাকি বিল্লাহ জুয়েল। মুখোশ বা মাস্ক পরিহিত কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তার ব্যবসা প্রতিষ্ঠান ও চলাচলের পথে সন্দেহজনকভাবে অনুসরণ করছে এবং গদিঘরের তালা ভাঙার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় রোববার (২ আগস্ট) বিকেলে চাঁচকৈড় রসুন হাটে অবস্থিত আলাউদ্দিন ট্রেডার্সের গদিঘরে সংবাদ সম্মেলন করেন বাকি বিল্লাহ জুয়েল। এসময় তিনি বলেন- দীর্ঘদিন ধরে গভীর রাতে ও ভোরের দিকে কয়েকজন মুখোশ বা মাস্ক পরিহিত ব্যক্তি তার গদিঘরের সামনে ঘোরাফেরা করছে। একাধিকবার গদিঘরের তালা ভাঙার চেষ্টাও করা হয়েছে। এসব ঘটনার পর থেকে তিনি চুরি ও লুটপাটের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন।

তিনি জানান, তার গদিঘরে অন্তত ১২ থেকে ১৫ জন রসুন ব্যবসায়ীর নগদ অর্থ গচ্ছিত থাকে। প্রতি শনিবার ও মঙ্গলবার হাটবার হওয়ায় ভোর থেকেই রসুন কেনাবেচা শুরু হয় এবং ওই সময় গদিঘরে উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ থাকে। এ কারণে ব্যবসা প্রতিষ্ঠান এবং নিজের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বেগের মধ্যে রয়েছেন।

তিনি আরও বলেন- শুধু ব্যবসা প্রতিষ্ঠান নয়, বাসায় যাতায়াতের পথেও কয়েকজন মাস্ক পরিহিত ব্যক্তি তাকে অনুসরণ করছে। এতে নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা নিয়ে তিনি চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তির ভিডিও ফুটেজ গদিঘরের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে। এসব ফুটেজ গুরুদাসপুর থানা পুলিশের হাতে হস্তান্তর করে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী।

এ ব্যাপারে গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম বলেন, অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজপাড়া থানায় বিপুল পরিমান মাদক সহ মাদক কারবারী গ্রেফতার  ৩

রাজপাড়া থানায় বিপুল পরিমান মাদক সহ মাদক কারবারী গ্রেফতার ৩