ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের বৃক্ষপ্রেমে উদ্বুদ্ধ করতে রাজশাহীতে শিশু একাডেমির বৃক্ষরোপণ কর্মসূচি এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে সাদ নূরানী প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ রাজশাহী কলেজের ১৫০ বছর উদযাপন হবে ঐক্য ও ঐতিহ্যের মহামিলন: ভূমিমন্ত্রী রাবিতে ছাত্রদলের রক্তাক্ত জুলাই: স্মরণ ও প্রত্যয় আলোচনা সভা পুলিশের নিয়োগ-বদলিতে নেই রাজনৈতিক হস্তক্ষেপ, রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী অবশেষে মেরামত একাংশ, স্বস্তি ফিরলেও বাকি অংশ নিয়ে উৎকণ্ঠায় স্থানীয়রা মাদুরার উপকূলে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন, নিহত ৫, নিখোঁজ ৪১ টেকনাফে চলন্ত বাসে দিনদুপুরে ডাকাতি, যাত্রীকে ছুরিকাঘাত টেকনাফে চলন্ত বাসে দিনদুপুরে ডাকাতি, যাত্রীকে ছুরিকাঘাত মেহেরপুরে স্কুল ফিডিংয়ের খাদ্যবাহী গাড়ির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু নগরীতে হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ৪, মাদকসেবীর কারাদণ্ড- ২ বিজিবি সদস্য পরিচয়ে ছিনতাই-ডাকাতির প্রস্তুতি, যশোরে তিন প্রতারক আটক চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার তরুণ উদ্ভাবকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর, এমআইএসটির বিশ্বচ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা অস্ট্রেলিয়া সিরিজের আগে উদ্বোধনী জুটি নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ প্রীতি ম্যাচে গুলিতে নিহত ব্রাজিলের অনূর্ধ্ব-১৫ ফুটবলার মিকায়েল লিয়ান্দ্রো পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাঁটুর চোটে শ্রীলঙ্কা সিরিজ থেকেও ছিটকে গেলেন বুমরাহ নিখোঁজের ১০ দিন পর পরিত্যক্ত পুকুরে কাস্টমস সিপাহীর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

হাঁটুর চোটে শ্রীলঙ্কা সিরিজ থেকেও ছিটকে গেলেন বুমরাহ

  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৭:৫১:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৭:৫১:০৬ অপরাহ্ন
হাঁটুর চোটে শ্রীলঙ্কা সিরিজ থেকেও ছিটকে গেলেন বুমরাহ হাঁটুর চোটে শ্রীলঙ্কা সিরিজ থেকেও ছিটকে গেলেন বুমরাহ

বাঁ হাঁটুর ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ভারতের তারকা পেসার জসপ্রিত বুমরাহ। ইনজুরি থাকা সত্ত্বেও তাকে প্রাথমিকভাবে শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে রাখা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে পুরোপুরি ফিট না হওয়ায় শেষ পর্যন্ত তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

গত মাসে ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁ হাঁটুতে চোট পান বুমরাহ। ইনজুরির কারণে তার হাঁটু ফুলে যায় এবং সে কারণে লর্ডসে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ওয়ানডেতে মাঠে নামতে পারেননি তিনি।

শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে বুমরাহ সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী ছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে সন্তোষজনক উন্নতি না হওয়ায় তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয় বিসিসিআই।

ভারতীয় বোর্ডের এক কর্মকর্তা জানান, অতীতে তাড়াহুড়া করে ক্রিকেটারদের মাঠে ফেরানোর কারণে পুনরায় ইনজুরিতে পড়ার ঘটনা ঘটেছে। তাই বুমরাহর মতো গুরুত্বপূর্ণ বোলারের ক্ষেত্রে এমন ঝুঁকি নেওয়া হবে না। সামনে ভারতের ব্যস্ত আন্তর্জাতিক সূচি রয়েছে। এশিয়ান গেমস, নিউজিল্যান্ড সফর এবং আগামী বছরের বর্ডার-গাভাস্কার ট্রফির কথা বিবেচনায় রেখে তাকে সম্পূর্ণ সুস্থ হওয়ার পরই মাঠে ফেরানোর পরিকল্পনা রয়েছে।

বুমরাহর পরিবর্তে কাকে দলে নেওয়া হবে, সে বিষয়ে খুব শিগগিরই ঘোষণা দেবে বিসিসিআই।

আগামী ১৫ আগস্ট গলে শুরু হবে ভারত-শ্রীলঙ্কার দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট থেকে কলম্বোতে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের অংশ এই সিরিজ। বর্তমানে ৯ ম্যাচ শেষে ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে প্রথম দুই আসরের রানার্স-আপ ভারত। অন্যদিকে, ৪ ম্যাচে ৪১.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে স্বাগতিক শ্রীলঙ্কা।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী